ঘূর্ণিঝড়ের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের সঙ্গে টানা তিন দিনের বৃষ্টিতে বরগুনার আমতলী উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। তলিয়ে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে, বন্ধ ছিল ফেরি চলাচল। পাশাপাশি আউশ ধানের বীজতলা, মাছের ঘের, পানের বরজ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।বৃহস্পতিবার (৩০ মে) দিনভর সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ আরও বাড়ে। আমতলী পৌর শহরসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, বাসাবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যায়। বিশেষ করে পায়রা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় আমতলী-পুরাঘাটা ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে দুপুর ১১টা থেকে ৪টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।১১৯.৫৮ মিমি বৃষ্টিপাত, বিপর্যস্ত কৃষি গত তিন দিনে আমতলীতে ১১৯.৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে উপজেলার অধিকাংশ আউশ বীজতলা, মাছের ঘের ও পানের বরজ পানিতে তলিয়ে গেছে।আমতলী গেজ রিডার আবুল কালাম আজাদ জানান, পূর্ণিমার জোয়ারের কারণে পায়রা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফেরিঘাট ইজারাদার সিদ্দিকুর রহমান বলেন, গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় প্রায় ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।পানি উঠে গেছে আমতলী মফিজ উদ্দিন বালিকা ও বালক মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কলেজ, বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। মফিজ উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম কবির বলেন, বিদ্যালয়ের কোয়ার্টার পানিতে তলিয়ে গেছে, ক্লাস নেওয়া যাচ্ছে না। বকুলনেছা কলেজের অধ্যক্ষ ফেরদৌসি আক্তার বলেন, ভবনের বারান্দা গড়িয়ে পানি শ্রেণিকক্ষে ঢুকে পড়ছে।কৃষক শিবলী শরীফ বলেন, মাঠঘাট পানিতে থই থই করছে, বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা। চাষি সোহেল রানা বলেন, জলকপাট বন্ধ থাকায় পানি জমে জলাবদ্ধতা আরও বেড়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া বলেন, দ্রুত পানি নেমে গেলে বীজতলার ক্ষতি কম হবে, তবে সবজি চাষে কিছুটা ক্ষতি হবে।পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘আমি এলাকা পরিদর্শন করেছি। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের
রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন Read more

ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি
ভারত-পাকিস্তান সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে Read more

সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার
সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। সে Read more

ঈদে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
ঈদে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ঈদুল আযহা ও ঈদ জামাতকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ Read more

ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট
ঢাকার বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৬ ইউনিট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।শনিবার Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান বাদ দিতে হবে’

এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন