বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকার নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এই অভিমত ব্যক্ত করেন।বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।’তিনি আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরসরাইয়ে লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস
মিরসরাইয়ে লক্ষাধিক টাকার অবৈধ জাল ধ্বংস

চট্টগ্রামের মিরসরাইয়ে লক্ষাধিক টাকার দুইটি অবৈধ মাছ ধরার জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপজেলার সাহেরখালী ঘাট Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

তিন শিক্ষকের জন্য ববি’র ৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত!
তিন শিক্ষকের জন্য ববি’র ৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত!

পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি বরিশাল নার্সিং কলেজের আন্দোলনরত পোস্ট বেসিক বিএসসি নার্সিং শিক্ষার্থীরা। শিক্ষকদের অসহযোগিতার কারণে শেষদিনেও চতুর্থ বর্ষের Read more

সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন
সুন্দরবনের করমজলে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন

ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমজলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশে অনুমতির দাবিতে রবিবার (১৫ জুন) Read more

নড়ে গেল মোসাদের ভিত
নড়ে গেল মোসাদের ভিত

অভাবনীয় ভিত নাড়িয়ে দিয়েছে ইরান। না স্বীকার করতে পারছে, না বিশ্বাস করতে পারছে ইসরায়েল। দূরপাল্লা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মোসাদের একটি Read more

আমরা এমন রাষ্ট্র গড়ব, যা দেখে বিশ্ব অনুসরণ করবে: ড. ইউনূস
আমরা এমন রাষ্ট্র গড়ব, যা দেখে বিশ্ব অনুসরণ করবে: ড. ইউনূস

আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন