বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।এর আগে এম নাজমুল ইসলাম একটি বিতর্কিত মন্তব্য করেন। এর জেরে এই বিসিবি পরিচালকের পদত্যাগের দাবি করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’বুধবার (১৪ জানুয়ারি) তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!’আরেক প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়
ডাকসু নির্বাচনে ২৮ পদের ২৩টিতেই ছাত্রশিবিরের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়ী হয়েছেন।বুধবার (১০ Read more

মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস

ক্ষুদ্রঋণকে এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজ আসবে না। তাই আলাদাভাবে মাইক্রোক্রেডিট ব্যাংক করতে হবে। এর জন্য পৃথক আইন প্রণয়ন করতে Read more

বিএনপি নেতাকে এমপি নির্বাচিত করতে আ’লীগের একাট্টার ঘোষণা ইউপি চেয়ারম্যানের
বিএনপি নেতাকে এমপি নির্বাচিত করতে আ’লীগের একাট্টার ঘোষণা ইউপি চেয়ারম্যানের

যশোরের বাঘারপাড়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা টিএস আইয়ূবের সাথে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন।  আগামীতে সকল চেয়ারম্যান তার Read more

সন্ধ্যার পর বাড়িতেও নিরাপদ বোধ করেন না ৭ শতাংশ নাগরিক: প্রতিবেদন
সন্ধ্যার পর বাড়িতেও নিরাপদ বোধ করেন না ৭ শতাংশ নাগরিক: প্রতিবেদন

নিজ এলাকায় সন্ধ্যার পর ১৫ শতাংশের বেশি মানুষ নিরাপদ বোধ করেন না বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক Read more

দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক
দ্রুততম ফাইফারের রেকর্ড গড়লেন স্টার্ক

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে সবচেয়ে কম বলে (মাত্র ১৫ বলে) ‘ফাইফার’ নিয়ে রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। সোমবার Read more

সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল
সরকারি দিনমজুরের দৈনিক পারিশ্রমিক বাড়ল

 আগামী ১ জুলাই থেকে সরকারি কাজে একজন দিনমজুর দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) অর্থ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন