তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ নেই উল্লেখ করে সড়ক পরিবহন, রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকার যথাসাধ্য চেষ্টা করে উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করেছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যত্মরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তেলের দাম বাড়ানোর জন্য আইএমএফের চাপ আছে কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইএমএফের চাপ আছে বলে করি না। আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছিলাম, এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমার ধারণা জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি। এছাড়া পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার তেলের দাম সমন্বয় করেছে বলেও জানান মন্ত্রী। তেলের দামের সঙ্গে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমে যাবে। সেক্ষেত্রে বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর কোনো কর্তৃপক্ষের সঙ্গে বসার প্রয়োজন হবে না। তবে শুধু ডিজেলচালিত বাসেই ভাড়া বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়বে না। যদি বিচ্যুতি ঘটে আমাকে জানান, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ালে ব্যবস্থা নেয়া হবে।রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণ করা হবে উল্লেখ করে পরিবহনমন্ত্রী বলেন, অটোরিকশার দৌরাত্ম্য সব জায়গায় আছে, যা জনজীবন বিপর্যস্ত করছে। ঢাকা শহরের যান চলাচল, যানবাহনের শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান প্রধান সড়ক, প্রধান প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। তবে এই প্রক্রিয়াটা অনুসরণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। আমরা মনে করছি, ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। ঢাকাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত
রাশিয়ায় ফের ৬.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত

রাশিয়া আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রোববার (০৩ জুলাই) দেশটির কুরিল দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।জার্মানির Read more

নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন
নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (২৮ Read more

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মঙ্গলবার (৫ আগস্ট) দেশের সর্ববৃহৎ বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে Read more

হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে
হজ আদায়ে পূর্ব প্রস্তুতি নেবেন যেভাবে

মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত হলো পবিত্র হজ। পবিত্র হজের আর মাত্র ২ মাস বাকি। বড় জমায়েত পবিত্র হজের প্রস্তুতিও এখন Read more

উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উত্তরায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিক্ষার্থীর নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন