ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলের হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুজন প্রাণ হারান।গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, যাতে তারা হস্তক্ষেপ করে বেসামরিক এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনতে কাজ করা স্থানীয় পুলিশ বাহিনীর ওপর দখলদার ইসরাইলের  হামলা বন্ধ করে।মন্ত্রণালয় জানায়, খান ইউনিসের হামলাটি ঘটে তখন, যখন নিরাপত্তা বাহিনী একটি সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করছিল।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা আসলে ইসরাইলি দখলদার শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতার শামিল, যা তাদের আরও অপরাধে উৎসাহিত করছে।’তারা আরও জোর দিয়ে বলে, ‘গাজার পুলিশ বাহিনী জনগণের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে থাকে। তাদের লক্ষ্যবস্তু করা বা হত্যা করার কোনো বৈধতা নেই।’মন্ত্রণালয়ের দাবি, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার পুলিশ সদস্যদের হত্যা করছে এবং একই সঙ্গে দখলকৃত এই অঞ্চলে অপরাধী চক্রগুলোর সঙ্গে আঁতাত করছে।২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলের আগ্রাসনের সময় নিয়মিতভাবে ত্রাণবাহী কাফেলা নিরাপদ রাখতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।  ফলে ত্রাণ লুটপাট বেড়ে যায় এবং অঞ্চলটির খাদ্যসংকট আরও তীব্র হয়ে ওঠে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার Read more

কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা
কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হয়েছে। ভোরের আকাশে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, সঙ্গে ভেজা শিশিরের গন্ধ মিলিয়ে Read more

আফগান-সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ পাকসেনাসহ ৪৫ সন্ত্রাসী নিহত
আফগান-সীমান্তে তীব্র সংঘর্ষে ১৯ পাকসেনাসহ ৪৫ সন্ত্রাসী নিহত

আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও পাকিস্তান তালেবানদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তালেবানের ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে দেশটির বাজাউর এবং দক্ষিণ Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত
ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত

ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটিতে Read more

গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা
গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামির সতর্কতা

গ্রিসে এক সপ্তাহের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। বৃহস্পতিবার (২২ মে) সকালে গ্রিসের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন