ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে প্রকাশ্যে ‘কুরুচিপূর্ণ ও বিরূপ’ বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে ওই বিএনপি নেতাকে বিবাদী করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও-এর যোগদান উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বক্তব্য প্রদান করেন। অভিযোগ ওঠে যে, বক্তব্য চলাকালীন তিনি উপজেলার সাংবাদিকদের উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ও অশালীন শব্দ ব্যবহার করেন। পরবর্তীতে বক্তব্যের ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে আপলোড করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে দাবি করা হচ্ছে।চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ বলেন, ‘মোতাহার হোসেন আলমগীর মালতিয়াকে তার আপত্তিকর বক্তব্যের সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণসহ জবাব দেওয়ার জন্য তিন দিনের সময় দিয়ে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু তিনি জবাব না দিয়ে উল্টো নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের নিয়ে আবারও উস্কানিমূলক পোস্ট করেছেন। ঢালাওভাবে সাংবাদিকদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করা অত্যন্ত নিচু মানসিকতার পরিচয় এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক আঘাত। আমরা আইনের শাসন ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় এই আইনি প্রতিকার চেয়েছি।’এদিকে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা কোনো সুনির্দিষ্ট তথ্য ছাড়াই এমন ব্যক্তিগত আক্রমণে বিস্ময় প্রকাশ করেছেন। তারা মনে করছেন, রাজনৈতিক অস্থিরতা বা ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরণের মন্তব্য আসতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে চরফ্যাশনে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দল কখনোই কারো ব্যক্তিগত কুরুচিপূর্ণ বক্তব্যকে সমর্থন করে না। এটি তার একান্ত ব্যক্তিগত বিষয় হতে পারে।’চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘প্রেসক্লাব সভাপতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি এবং সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে Read more

নেত্রকোনার হাওরে ধান কাটা শুরু, আগাম বন্যার শঙ্কায় উদ্বিগ্ন কৃষক
নেত্রকোনার হাওরে ধান কাটা শুরু, আগাম বন্যার শঙ্কায় উদ্বিগ্ন কৃষক

নেত্রকোনা জেলার হাওরাঞ্চলে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বোরো মৌসুমের ধান কাটা। শনিবার (১১ এপ্রিল) সকালে মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে Read more

গজারিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
গজারিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর ঈদগাঁ মাঠে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া Read more

প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা
প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

বাজারে কোথাও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন Read more

‘দেশু ৭’-এ ফিরছেন অনির্বাণ, দেবের পরিচালনা সিনেমায় থাকছে শুভশ্রী
‘দেশু ৭’-এ ফিরছেন অনির্বাণ, দেবের পরিচালনা সিনেমায় থাকছে শুভশ্রী

বহু দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বড় ঘোষণা করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক দেব। তাঁর আসন্ন ছবি ‘দেশু ৭’-এ গুরুত্বপূর্ণ Read more

বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি
বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন