মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার শ্রীনগর ঈদগাঁ মাঠে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক একেএম গিয়াসউদ্দিন।সভাপতিত্ব করেন আব্দুর রশিদ ঢালী, এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন আহ্বায়ক কমিটি সদস্য নাসির উদ্দিন ঢালী।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন হুমায়ুন ঢালী ও খসরু ঢালী।দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাবেক স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ভি.পি. মাসুম,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী,মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক। মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, গজারিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভী, সাধারণ সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতনের স্ত্রী নূর-ই-জান্নাত রশ্মি, যিনি নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন।অনুষ্ঠানে হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে মিলনায়তনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, মানবিক সহায়তা ও প্রার্থনার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার Read more

বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্কুর হোসেন Read more

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে
স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে

স্মরন কালের সবচেয়ে কম দূর্ভোগের লঞ্চযাত্রা হয়েছে এবার বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে আরো Read more

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা Read more

পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!
পঞ্চগড়ে এনআইডি সার্ভার কপিকে ঘিরে রমরমা বাণিজ্য!

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি আদান-প্রদানকে কেন্দ্র করে রমরমা বাণিজ্য গড়ে উঠছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আউটসোর্সিং ও রাজস্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন