টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৬-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবময় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে এ অর্জনের জন্য নোবিপ্রবির  শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এই ইতিবাচক অর্জন ও অগ্রগতি যেন দীর্ঘমেয়াদে টেকসই প্রভাব ফেলে, সে লক্ষ্যে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ অব্যাহত থাকবে।তিনি আরও উল্লেখ করেন, ২০২৫ সালে নোবিপ্রবি থেকে স্কুপাস-ইনডেক্সে ৫৪৯টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। যা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ এবং দেশের অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় সেরা অর্জন।বিবৃতিতে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল আরও জানান, নোবিপ্রবিকে এগিয়ে নিতে বিশ্বমানের শিক্ষক ও গবেষকদের আকৃষ্ট করতে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিকট ভবিষ্যতে নোবিপ্রবির অধীনে পেটেন্ট অর্জনের লক্ষ্যেও কাজ চলমান।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

ইসরায়েল বাহিনির বোমাবর্ষণে গাজায় নিহত আরও ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার
ইসরায়েল বাহিনির বোমাবর্ষণে গাজায় নিহত আরও ৭৩, নিশ্চিহ্ন পুরো পরিবার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অমানবিক বোমাবর্ষণে একদিনে কমপক্ষে আরও ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন Read more

১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১৪ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ৩০ ভাদ্র ১৪৩২ বাংলা, ২০ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

রাস্তায় ধান লাগাই দেমু: প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ
রাস্তায় ধান লাগাই দেমু: প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে সংস্কারকাজ অক্টোবরের ২০ তারিখের মধ্যে শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ Read more

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের জন্য সরকারের মুখ্য ভূমিকা লাগবে।শনিবার Read more

কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত
কী কম্বিনেশনে নামব, এখনই বলব না: শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। দুই টেস্টের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন মাত্র দুইজন ওপেনার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন