শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল। দুই টেস্টের জন্য বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে আছেন মাত্র দুইজন ওপেনার। ফলে প্রশ্ন উঠেছে, যদি কোনো ব্যাটার ইনজুরিতে পড়েন কিংবা অফ ফর্মে থাকেন তবে ওপেনিংয়ের দায়িত্ব সামলাবেন কে? ধারণা করা হচ্ছে, এমন পরিস্থিতি তৈরি হলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ের দায়িত্ব নেবেন। যদিও এর আগে টেস্টে এ ভূমিকায় দেখা যায়নি বাংলাদেশ দলের এই অধিনায়ককে।  তবে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েকবার ওপেনিংয়ে তাকে ব্যাট হাতে দেখা গিয়েছিল। গল টেস্টে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমার ব্যাটিং পজিশন কী হবে, সেটা কাল জানানোই ভালো। কারণ আমি চাই না প্রতিপক্ষ দল আগে থেকেই আমাদের পরিকল্পনা জেনে যাক। আমরা কী কম্বিনেশনে নামব, সেটার ওপর নির্ভর করবে চূড়ান্ত একাদশ।’ এদিকে গল টেস্টে এখনও অনিশ্চিত মেহেদী হাসান মিরাজ। জ্বরের কারণে দলের সাথে প্রথম অনুশীলনেও অংশ নেননি এই ক্রিকেটারকে। ফলে গল টেস্টে মিরাজ না খেললে বোলার-ব্যাটসম্যান ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।এ বিষয়ে শান্ত বলেন, ‘মিরাজ এখনো পুরোপুরি সুস্থ না হলেও উন্নতির দিকে আছে। তার খেলা না–খেলার ওপর অনেক কিছু নির্ভর করছে। যদি ও খেলতে পারে, তাহলে আমাদের পছন্দের কম্বিনেশন বেছে নেওয়া সহজ হবে।’সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় খুবই বাজে অবস্থানে আছে বাংলাদেশ ক্রিকেট দল।  টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দিকে চার ম্যাচে জয় পেলেও শেষদিকে রীতিমতো ধবল ধোলাই হতে হয়েছে নাজমুল শান্তর বাহিনীকে। সবশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ে সফরেও বাজে ভাবে একটি ম্যাচ হেরেছে তারা। তবে দ্বিতীয় ম্যাচে  ঘুরে দাঁড়িয়েছিল তারা। সেই ইতিবাচক অভিজ্ঞতাকে সামনে রেখে অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচটি ছিল আমাদের জন্য ভালো একটি স্মৃতি। আগের ম্যাচ হারার পর আমরা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। এই অভিজ্ঞতাই আমাদের উদ্বুদ্ধ করবে।’তবে নাজমুল শান্ত ইতিবাচক ভাবলেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয়। শ্রীলঙ্কার সাথে ২৬ টেস্টের লড়াইয়ে মাত্র একবারই জিতেছিল টাইগাররা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা
বাসার আল-আসাদকে রাশিয়ায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা

সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট Read more

প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে
প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে

সাংবাদিকের সঙ্গে প্রেম! শুনেই অনেকেই ভয়ে পিছিয়ে যায়। এমন পিছিয়ে যাওয়ার পেছনে অবশ্য কারণও আছে। সাংবাদিকরা সাধারণত পরিশ্রম অনুযায়ী উপার্জন করতে Read more

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে ১৩ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় দুই সপ্তাহ Read more

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ Read more

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বিসিবির

নেপালে হতে যাওয়া ২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন