নাটোরের সিংড়া উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের কর্মসূচিতে সিংড়া উপজেলায় মোট ৩৪ হাজার ৮৪৩ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে উপজেলাজুড়ে ২ হাজার ২২৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম খোকন জানান, ১১ দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ৮ দিন কমিউনিটি ক্লিনিকগুলোতে এবং ৫ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। উপজেলার ৩৬৯টি সাব-ব্লক ও একটি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

মাগুরা শহরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) Read more

দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫
দক্ষিণ আফ্রিকায় মিনিবাস-পিকআপের সংঘর্ষ, নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।শনিবার (০৩ মে) মধ্যরাতের Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এবার নারী-শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের Read more

শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের
শরীয়তপুরে ৩০টি হাতবোমা উদ্ধার, নাশকতার আশঙ্কা পুলিশের

শরীয়তপুরের নড়িয়া উপজেলার এক পরিত্যক্ত বাড়ি থেকে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) Read more

বাইপাইল মহাসড়ক এখন মরণফাঁদ, যানজট-দুর্ঘটনায় নাভিশ্বাস
বাইপাইল মহাসড়ক এখন মরণফাঁদ, যানজট-দুর্ঘটনায় নাভিশ্বাস

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক যেন পরিণত হয়েছে এক মরণফাঁদে। প্রতিদিন এই সড়কে হাজার হাজার যানবাহনের পাশাপাশি লক্ষাধিক মানুষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন