মাগুরা শহরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের একতা কাঁচাবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।ফজলুর রহমান ঝিনাইদহ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ফজলুর রহমান মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শহরের পিটিআই পাড়া এলাকায় বসবাস করতেন। তিনি জেল পুলিশে দীর্ঘদিন চাকরি করেছেন।ঘটনাস্থলের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বাজার থেকে চালসহ কিছু পণ্য কিনে বাসায় ফিরছিলেন ফজলুর রহমান। ঠিক তখনই দ্রুতগতির একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।তার সাবেক সহকর্মী রমজান শেখ বলেন, দুপুরে ঢাকায় মেয়ের বাড়ি থেকে মাগুরায় ফেরেন ফজলুর ভাই। নিজের খাওয়ার জন্য রাতে বাজার থেকে চালসহ কিছু ক্রয় করেছিলেন। কিন্তু বাসায় আর ফেরা হলো না।রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ
যশোর ডিসি অফিস চত্বরে টিকটক নিষিদ্ধ

যশোর ডিসি অফিস চত্বরে (কালেক্টরেট চত্বর) টিকটক করা ও সর্বসাধারণের ঘোরাঘুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে সেবা নিতে আসা ব্যক্তিদের প্রবেশে Read more

‘স্বপ্ন না থাকলে আর ক্রিকেট খেলব না’
‘স্বপ্ন না থাকলে আর ক্রিকেট খেলব না’

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার নুরুল হোসেন সোহান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ম্যাচে ৫৮ গড়ে Read more

ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ
ইসরায়েলের বিপক্ষে ম্যাচকে ঘিরে ইতালিজুড়ে বিক্ষোভ

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা আছে ইতালির। আর এ ম্যাচকে ঘিরে চরম নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। Read more

মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল
মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে হামলা চালাল ইসরাইল

মাত্র ৭২ ঘণ্টায়  লেবানন, কাতার, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এর মধ্যে অবরুদ্ধ গাজায় একের পর Read more

সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন
সময়ের কন্ঠস্বরে সংবাদের পর প্রতারণা করা সেই দোকানের নাম পরিবর্তন

 ঐতিহ্যবাহী পুরান ঢাকার হাজী ও নান্না বিরিয়ানির নাম ভাঙিয়ে প্রতারণা করে গড়ে ওঠা ফরিদপুরের আলফাডাঙ্গার সেই বিরিয়ানি হাউজের নাম পরিবর্তন Read more

সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা
সহকারী মৌসুমি হজ অফিসার নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ দিয়ে সম্প্রতি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন