দেশের চারটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) দুপুরের মধ্যে ৪ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার এ পরিস্থিতিতে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।একইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে মা ও দুই ছেলেকে হত্যার রহস্য উন্মোচন, মেয়ের জামাই গ্রেপ্তার
ধামরাইয়ে মা ও দুই ছেলেকে হত্যার রহস্য উন্মোচন, মেয়ের জামাই গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বসতঘর থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধারের ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা Read more

সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা
সেতু আছে, নেই রাস্তা: ৮ বছর ধরে ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা

দিনাজপুরের খানসামা উপজেলার বাসুলী গ্রামে মরিয়মবাজার সংলগ্ন কালামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে এক পাশে সংযোগ সড়কবিহীন পড়ে আছে। Read more

যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যুব বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

যুব বিশ্বকাপের ম্যাচ আছে আজ, যেখানে ভিন্ন ম্যাচে নামবে পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে এসএ টোয়েন্টির ম্যাচ।টেনিসঅস্ট্রেলিয়ান ওপেন১ম Read more

ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর বনভূমি
ফ্রান্সে ভয়াবহ দাবানলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর বনভূমি

দক্ষিণ ফ্রান্সের ‘অড অঞ্চলে’ কয়েক দিন ধরে ছড়িয়ে পড়া দাবানল এখন ভয়াবহ রূপ নিয়েছে। দাউ দাউ করে জ্বলছে পাহাড়-জঙ্গল, ছাই Read more

আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা
আলফাডাঙ্গায় চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চিরকুট লিখে রোকসানা (৩০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক অসুস্থতা এবং বৈবাহিক জীবনের টানাপোড়েন Read more

গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা

গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’রবৃহস্পতিবার (১ জানুয়ারি) তারা এই ঘোষণা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন