দক্ষিণ ফ্রান্সের ‘অড অঞ্চলে’ কয়েক দিন ধরে ছড়িয়ে পড়া দাবানল এখন ভয়াবহ রূপ নিয়েছে। দাউ দাউ করে জ্বলছে পাহাড়-জঙ্গল, ছাই হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি। স্থানীয় প্রশাসন বলছে, গত ৭৫ বছরে এমন আগুন আর দেখা যায়নি।জানা গেছে, গত মঙ্গলবার অড অঞ্চলের রিবোত গ্রামের কাছ থেকে আগুনের সূত্রপাত হয়। এর পর তা মুহূর্তেই বিস্তার লাভ করে। প্রচণ্ড গরম, শুষ্ক আবহাওয়া আর বাতাসের কারণে আগুন দমনে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুনের তাণ্ডবে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১৩ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৭ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে। যা আয়তনে রাজধানী প্যারিস শহরের চেয়েও বড়। বনভূমি, ঘরবাড়ি ও খামারসহ বহু স্থাপনা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় দুই হাজার দমকলকর্মী ও সেনা সদস্য। ব্যবহার করা হচ্ছে ৫০০টির বেশি অগ্নিনির্বাপক যান ও পানি ছোড়ার বিমান। তারপরও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুন। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আগুন আগামী কয়েক দিন ধরে জ্বলতেই থাকবে।এরই মধ্যে বনাঞ্চলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক সড়ক। উপগ্রহচিত্রে ধরা পড়েছে আগুনের ধোঁয়া ও পোড়া ভূমির চিত্র।ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু একে “অভূতপূর্ব দুর্যোগ” বলে উল্লেখ করেছেন এবং দাবানলের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও খরার কথা বলেছেন। পরিবেশমন্ত্রী আগনেস পানিয়ে-রুনাশেও দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।বাইরু জানান, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে তীব্র বাতাস, শুকনো গাছপালা ও প্রচণ্ড গরম ভূমিকা রেখেছে।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গত বুধবার বলেছেন, ‘রাষ্ট্রের সব সম্পদ এই দুর্যোগ মোকাবেলায় নিয়োজিত রয়েছে’। তিনি সবাইকে “চূড়ান্ত সতর্কতা” অবলম্বনের আহ্বানও জানিয়েছেন।সূত্র: বিবিসি আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের বিপক্ষে: সালাউদ্দিন
যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তারা গণতন্ত্রের বিপক্ষে: সালাউদ্দিন

যারা নির্বাচন বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। Read more

হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল
হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি Read more

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২
উত্তরায় প্রাইভেটকারে অপহরণ, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধারসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলেন- হাসানুজ্জামান শাওন Read more

শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা
শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা

বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা Read more

সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট আজও জীবন্ত
সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট আজও জীবন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের এক প্রান্তে, আদি ব্রহ্মপুত্র নদের তীরে, প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে টিকে আছে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন