অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উন্নয়ন সরকারের পরিকল্পনার ওপর নির্ভর করে। বিগত সরকারের শিক্ষার মানন্নোয়নে কোন পরিকল্পনা ছিলনা। ওই সময়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার সেই ১৫ বছরকে ভুলে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এখন দেশ গড়ার সময়। দেশকে এগিয়ে নিতে দরকার গুণগত মান সম্পন্ন শিক্ষা। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।এ সময় শিক্ষামন্ত্র্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন আরো বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় আমরা পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। এবারও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। পরীক্ষার সময় কোন শিক্ষক বা কর্মকর্তা অনৈতিক কাজের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। খাতায় যাই লেখা থাকুক, সঠিক উত্তর যাচাই করেই নম্বর দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।সোমবার (১৩ এপ্রিল) পিটিআই অডিটোরিয়ামে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সমূহের সচিবদের সাথে  মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর শিক্ষাবোর্ড এই মতবিনিময় সভার আয়োজন করে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর -৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোক্তার আলী, যশোর -৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মোঃ নুরুল হক, কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাম্মাৎ আসমা বেগম।এরপর বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শন শেষে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে স্বীকৃত অর্জনের লক্ষ্যে যবিপ্রবির প্রাথমিক আবেদন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আব্দুল মজিদ। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান
ঈদে ৫ দিনের যুদ্ধবিরতি দিল পাকিস্তান-আফগানিস্তান

ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এল যখন কাবুলে একটি Read more

নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া
নতুন ২ টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে নুরের প্রতিক্রিয়া

সরকার নতুন ২টি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতা। ২ নেতার নতুন ২টি টেলিভিশন Read more

আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ
আইপিএলে মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ভেড়ানোয় ত্রিপুরার মহারাজার ক্ষোভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এনিয়ে ক্ষোভ প্রকাশ Read more

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

দিনাজপুরের বীরগঞ্জে একটি ট্রাকের সঙ্গে একটি মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স Read more

ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল কর্তৃপক্ষ
ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল কর্তৃপক্ষ

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে যেসব দিন মেট্রোরেল চলাচল করবে আর যেসব দিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন