কতটা নিষ্ঠুর হলে আমার বাবাকে এভাবে মেরে ফেলে রাখতে পারে! দীর্ঘ দুই ঘণ্টা বাবার নিথর দেহটা রাস্তায় পড়ে ছিল, কিন্তু খুনিরা রামদা আর লাঠি নিয়ে পাহারা দিচ্ছিল যাতে আমরা কাছে যেতে না পারি। আমাদের হুমকি দিচ্ছিল কাছে গেলেই মেরে ফেলবে। শেষমেশ অনেকটা লুকিয়ে আমরা বাবার লাশ উদ্ধার করেছি। ​আমার কোনো ভাই নেই, আজ আমার মা বিধবা। এই পৃথিবীতে আমাদের আগলে রাখার মতো আর কেউ রইল না। আমি দেশবাসী ও প্রশাসনের কাছে হাত জোড় করে বিচার চাইছি। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের নিহত ফখরুল ইসলামের ছোট মেয়ে সুবর্ণা আক্তার।কিশোরগঞ্জের করিমগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ওত পেতে থাকা সন্ত্রাসীদের হাতে পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন কৃষক মোঃ ফখরুল ইসলাম। এই নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও প্রত্যক্ষদর্শীরা কান্নায় ভেঙে পড়েন।সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের বাবুর বাজার জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রবিবার রাত আনুমানিক ৯টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ফখরুল ইসলাম উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মোঃ ইব্রাহিম মিয়ার ছেলে।এ ঘটনায় নিহত মোঃ ফখরুল ইসলামের ছোট ভাই আল আমিন বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরপর পুলিশ ১২ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে ৯ জন বর্তমানে জামিনে আছেন। পুলিশ কর্মকর্তা আশ্বস্ত করেছেন যে, পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আল আমিনদের সাথে তাদের প্রতিবেশী আঃ রহিম ও তার লোকজনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে আল আমিনের বড় ভাই মো: ফকরুল ইসলাম গরুর ঘাস কাটতে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন আশিক, রহিম, খাইরুল, সজল, শাহজাহান, মোফাজ্জল, হাকিম, কামাল কাজল রেখা, পপি ও লিমা তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ফখরুলকে গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। তারপর বুকের ওপর; ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে তার কলিজা থেঁতলে দিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কোথাও ঠাঁই না পেয়ে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চার দিন লাইফ সাপোর্টে রাখা হয়। সবশেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন অবস্থায় সারা শরীরে আঘাতের বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তিনি মারা যান। এই বর্বরোচিত ঘটনায় স্থানীয়রা সবাই আতঙ্কিত এবং শোকাহত। এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।নিহতের মামাতো ভাই মোহাম্মদ নূরুল আলম বলেন, ​”হামলার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। দেখে মনেই হয়নি যে সে বেঁচে আছে। পরে শরীর স্পর্শ করে বুঝতে পারি তখনও দম আছে। হামলাকারীরা তার দুই পা এবং বাম হাত পিটিয়ে গুঁড়ো করে দিয়েছিল। ঘাড়ের রগ থেঁতলে দেওয়া হয়েছিল ইটের টুকরো দিয়ে। দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গতকাল রাতে আমার ভাই মারা যান।”নিহতের ছোট মেয়ের জামাই মোহাম্মদ রুমান মোড়ল বলেন,​”আমার শ্বশুর অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। প্রতিদিনের মতো সকালে গরুর ঘাস কাটতে বের হলে ওত পেতে থাকা হামলাকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। পৈশাচিক কায়দায় তার বুকে ইট দিয়ে এবং মাথায় হেলমেট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। আমরা হাসপাতালে গিয়ে তার মাথায় বড় ধরনের ক্ষত দেখেছি। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার ও ফাঁসি চাই।”নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ​জামিনা আক্তার বলেন, ​”সকাল ৬টার দিকে ভাসুর ঘাস কাটতে গেলে ১৫-২০ জন সশস্ত্র খুনি তাঁকে জাপটে ধরে প্রায় দুই ঘণ্টা ধরে নির্মমভাবে কুপিয়ে জখম করে। আমরা খবর পেয়ে বের হতে চাইলে দেখি খুনিরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উঠানে মহড়া দিচ্ছে এবং আমার স্বামীকেও হত্যার হুমকি দিচ্ছে। প্রাণভয়ে আমরা ঘরের দরজা খোলার সাহস পাইনি। আমি প্রশাসনের কাছে খুনিদের ফাঁসি এবং আমার অসহায় জালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”নিহতের স্ত্রী ​মনি বেগম বলেন,​”আমার কোনো ছেলে নেই, দুই মেয়েকে বিয়ে দিয়েছি। স্বামীই ছিল আমার একমাত্র অবলম্বন, এখন আমি সম্পূর্ণ নিঃস্ব। ঘটনার দিন প্রতিবেশীর চিৎকারে ঘুম ভাঙলে বাইরে গিয়ে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি প্রাণ বাঁচাতে ঘরে ঢুকে তালা দিলে তারা আমার বাড়িতেও হামলা চালায় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। যারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই।”নিহতের ছোট মেয়ে সুবর্ণা আক্তার বলেন, ওরা কতটা নিষ্ঠুর হলে আমার বাবাকে এভাবে মেরে ফেলে রাখতে পারে! দীর্ঘ দুই ঘণ্টা বাবার নিথর দেহটা রাস্তায় পড়ে ছিল, খুনিরা রামদা নিয়ে পাহারা দিচ্ছিল যাতে আমরা কাছে যেতে না পারি। শেষমেশ অনেকটা লুকিয়ে আমরা বাবার লাশ উদ্ধার করেছি। আজ আমার মা বিধবা, আমাদের আগলে রাখার আর কেউ রইল না। আশিক, রহিমসহ প্রতিটি খুনির যেন ফাঁসি হয় বাবার রক্তের বিনিময়ে আমি শুধু বিচার চাই।”করিমগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সুমন মোড়ল বলেন, এই হত্যাকাণ্ডের যেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হয়।​ তদন্ত কর্মকর্তারা যেন প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনেন।​ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর করতে হবে। যদি অপরাধীরা পার পেয়ে যায় বা লঘু দণ্ড পায়, তবে সমাজে এ ধরনের অপরাধের প্রবণতা আরও ভয়াবহভাবে বেড়ে যাবে। ​আমরা এই অসহায় পরিবারের জন্য দ্রুত ন্যায়বিচার এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তার জোর দাবি জানাচ্ছি।”এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবিরের সঙ্গে কথা হলে তিনি জানান, এই ঘটনায় পুলিশ দ্রুত মামলা নিয়েছে এবং এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে (যাদের মধ্যে ৯ জন বর্তমানে জামিনে আছেন)। তবে মামলার প্রধান ১ থেকে ৪ নম্বর আসামীরা পলাতক থাকায় তাদের অবস্থান পরিবর্তন করে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছে। পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ে তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল
ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধের’ মধ্যেই পুতিনের সঙ্গে দেখা করলেন অজিত দোভাল

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৃহস্পতিবার (৭ আগস্ট) Read more

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ
বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

সঠিক তথ্য ও উপাত্তের গুরুত্ব এবং জাতীয় উন্নয়নে পরিসংখ্যানের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে আজ ২০ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে Read more

ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস
ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করে‌ছে মা‌র্কিন দূতাবাস

ঢাকার মা‌র্কিন দূতাবাস ফ্রিডম ২৫০ তহবিল ঘোষণা করেছে। বাংলাদেশের এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে আমন্ত্রণ জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।গতকাল সোমবার (৩০ মার্চ) দূতাবাসের এক Read more

ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ

স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে পার করে দীর্ঘ একটি জীবন। সেখানে সুখে-দুঃখে, হাসি কান্না সবকিছু ভাগ করে নেয়। ভালোবেসে বা অভিমানে Read more

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে Read more

ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

নিজেদের আকাশসীমায় ইসরাইলের একটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইসরাইল বিষয়টি স্বীকার করলেও দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন