ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে এক উপসহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।জানা যায়, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণকাজ বাস্তবায়ন করছে রাজশাহীর ‘বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড’। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীন এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। তবে প্রকল্পটির তদারকির দায়িত্বে ছিলেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন।অভিযোগ রয়েছে, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি সামনে আসলে সোমবার (১৩ এপ্রিল) এলজিইডির একটি প্রতিনিধিদল ঢাকা থেকে ঘটনাস্থল পরিদর্শনে আসে। এ সময় উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন।এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লোকমান হোসেন উপস্থিত সবার সামনে তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী প্রকৌশলী জানান, কাজের অনিয়ম তুলে ধরায় ঠিকাদার তাকে মারধরের চেষ্টা করেন এবং হাতে বাঁশ নিয়ে ধাওয়া করেন। পরে তিনি দৌড়ে সেখান থেকে প্রাণে রক্ষা পান।তিনি আরও বলেন, অভিযুক্ত ঠিকাদার অত্যন্ত প্রভাবশালী হওয়ায় মামলা করলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে। এ কারণে তিনি দ্রুত অন্যত্র বদলির চেষ্টা করছেন।এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, “সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি ঘটনার পরপরই পুলিশ সুপারের সঙ্গে কথা বলে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানান।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৃষ্টি ও সরবরাহ সংকটে কাঁচামরিচের বাজারে আগুন
বৃষ্টি ও সরবরাহ সংকটে কাঁচামরিচের বাজারে আগুন

চট্টগ্রাম নগরীর বাজারে আবারও বেড়েছে কাঁচামরিচের দাম। মাত্র দুদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা বৃদ্ধি পেয়ে রোববার কাঁচামরিচ বিক্রি হয়েছে ৩০০ Read more

জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু আজ
জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। রাজধানীসহ সারাদেশে নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে সপ্তাহটি পালিত হবে। এবছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য Read more

নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরু ও ট্রাক ডাকাতি, গ্রেফতার ১
নারায়ণগঞ্জে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে গরু ও ট্রাক ডাকাতি, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ১৫টি গরুসহ একটি মিনি ট্রাক ডাকাতির ঘটনায় একজন ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।শনিবার Read more

বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে
বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে রয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী দৈনিক ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে Read more

পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস
পুরনো স্মার্টফোনের আয়ু বাড়াবে ৫ টিপস

স্মার্টফোন ছাড়া চলার কথা এখন কল্পনাও করা যায় না। প্রযুক্তির ক্রমাগত অগ্রগতিতে যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নয়নে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন