কুড়িগ্রামের উলিপুরে আব্দুল আখের ওরফে ফাকের (৬০) নামে এক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেঁকিয়ারাম গ্রামে এই ঘটনা ঘটে। আব্দুল আখের ওই গ্রামের মৃত বানছার আলীর ছেলে।পুলিশ জানায়, গত রবিবার ভোররাতে আব্দুল আখের ওরফে ফাকের ভোররাতে বাড়ির আঙ্গিনায় কূলগাছ ও বাঁশের সাথে ঝুলানো দোলনার প্লাস্টিকের রশির সাথে ফাঁস দেন। সকালে ঘুম থেকে উঠে তার ছেলে রুবেল মিয়ার স্ত্রী মাজেদা বেগম শ্বশুরকে ঝুলানো অবস্থায় দেখতে পান। তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
