ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালির কাছে আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রোববার (১২ এপ্রিল) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।আইআরজিসি জানিয়েছে, ‘যেকোনো অজুহাত বা কারণ দেখিয়ে হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ও নির্ণায়ক ব্যবস্থা নেওয়া হবে।’এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরান হরমুজ প্রণালিতে যে মাইন পেতেছে, তা ধ্বংস করা শুরু করবে যুক্তরাষ্ট্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো ইরানি যদি আমাদের ওপর বা শান্তিপূর্ণ জাহাজের ওপর গুলি চালায়, তাদের সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে।’আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি তাদের ‘স্মার্ট নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার’ অধীনে রয়েছে এবং আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য এটি উন্মুক্ত থাকবে। তবে বেসামরিক জাহাজগুলোকে নির্ধারিত নিয়ম মেনে ‘নিরাপদ ও নিরীহ চলাচল’ নিশ্চিত করতে হবে।বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত পুতিন

যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, একদিনের ইস্টার যুদ্ধবিরতির পর তিনি আরও Read more

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার

রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি Read more

ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা
ভালুকার স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা সুমনের আঙ্গুর চাষে সফলতা

ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের কৈয়াদী গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা সুমন আহমেদ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। অনার্স তৃতীয় বর্ষের Read more

ভৈরবে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১
ভৈরবে পিকআপ ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) ভোর ৪টায় উপজেলার শম্ভুপুর এলাকার Read more

ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল
ভারতে আসছে আর্জেন্টিনা ফুটবল দল

দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে। এবার সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন