গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা শাখা।রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল ইচলাদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার।সমাবেশে বক্তব্যে তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল খালেক বলেন, “দেশের জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণআন্দোলন আরও জোরদার করা হবে।”সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ কাওসার হোসেন।বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন জনগণের ন্যায্য দাবি। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে।প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তারা।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সদস্য সচিব মোঃ আবু সাঈদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক দিলেন পেপ গার্দিওলা
গাজায় গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক দিলেন পেপ গার্দিওলা

অবরুদ্ধ গাজায় চলমান ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। নিজের জন্মশহর বার্সেলোনায় আয়োজিত প্রো-গাজা Read more

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ
৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জকসুর প্রধান নির্বাচন কমিশনার Read more

এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু
এই জায়গা আমাদের, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না: নেতানিয়াহু

কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখণ্ডকে নিয়ে তিনি বলেছেন, ‘এই জায়গা Read more

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

এবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন প্রদেশ। স্থানীয় সময় শুক্রবার (২০ জুন) রাত ১টা ৩৩ মিনিটে ভূমিকম্প Read more

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত
ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় ১৪ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই Read more

ভোট বর্জনের আগে যেসব অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল
ভোট বর্জনের আগে যেসব অভিযোগ তুলেছে ছাত্রদল প্যানেল

জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপিসহ বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদলের প্যানেল। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন