টাঙ্গাইলের মির্জাপুরে এক বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির গৃহবধূকে জিম্মি করে নগদ ১২ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।শনিবার (১১ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের আলতাব হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী আলতাব হোসেন জানান, ঘটনার সময় তাঁর পুত্রবধূ মারিয়া আক্তার বাড়িতে একা ছিলেন। দুপুর দেড়টার দিকে রান্নাঘর থেকে ঘরে ঢোকার সময় তিনি ৪-৫ জন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান। পরিচয় জানতে চাইলে তারা আলতাব হোসেনের সঙ্গে দেখা করতে এসেছেন বলে জানান। মারিয়া সন্দেহবশত প্রতিবেশীদের ডাকতে গেলে ডাকাতরা লাঠি দিয়ে তাঁকে আঘাত করে। প্রাণের ভয়ে মারিয়া টয়লেটে আশ্রয় নিয়ে ফোনে স্বজনদের বিষয়টি জানান।পরবর্তীতে ডাকাতদল গুলির ভয় দেখিয়ে তাঁকে বের করে আনে এবং মারধর করে কম্বল চাপা দিয়ে বিছানায় ফেলে রাখে। এই সময়ের মধ্যে তারা আলমারি ভেঙে নগদ ১২ লাখ টাকা এবং ১৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা এসে মারিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে ১২ লাখ টাকা ও ১৬ ভরি স্বর্ণালঙ্কার লুটের দাবি করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।দিনদুপুরে এমন ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর
পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর

পাস করার আগে নিয়োগ পেয়ে ২৮ বছর ধরেই জয়পুরহাটের কালাইয়ের আঁওড়া উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (ধর্ম) পদে চাকরি করে আসছেন Read more

বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন
বিশ্বের সবচেয়ে ‘গরিব প্রেসিডেন্ট’ হোসে মুজিকা মারা গেছেন

'পেপে' নামে পরিচিত উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোসে মুজিকা ৮৯ বছর বয়সে মারা গেছেন। আজ বুধবার (১৪ মে) বিবিসির প্রতিবেদনে এ Read more

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল
ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর নিয়ে যা জানা গেল

চলতি বছর অক্টোবরের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ Read more

পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় একটি বিএনপির অফিসে ও তিনটি মোটরসাইকেলে Read more

টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (০৭ আগস্ট, ২০২৫)

বুলাওয়েতে আজ শুরু হচ্ছে জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-বুলাওয়ে টেস্ট–১ম দিনজিম্বাবুয়ে–নিউজিল্যান্ডবেলা ২টা, টি স্পোর্টসদ্য হানড্রেডসুপারচার্জার্স–ওয়েলশ ফায়াররাত Read more

মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি
মসজিদ-স্কুলের কাছে সিগারেটের দোকান নিষিদ্ধ করলো সৌদি

সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন নিয়ম অনুযায়ী, মসজিদ ও স্কুল থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো তামাক পণ্যের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন