কুড়িগ্রামের উলিপুরে বেগুন খেতের আড়ালে গাঁজা চাষ করার অপরাধে রওশন আলম ওরফে দেলদার (৫২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে তার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। রওশন আলম ওই এলাকার রহমত আলী মেম্বারের ছেলে।পুলিশ জানায়, রওশন আলম ওরফে দেলদার নামীয় ব্যক্তি মাটিয়াল আদর্শ বাজার গ্রামে জনৈক সিদ্দিকুর রহমানের নিকট বর্গা নেওয়া জমিতে বেগুন খেতের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছের চারা রোপণ করে পরিচর্চা করে আসছে। শুক্রবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে রওশন আলম ওরফে দেলদারকে আটক করে পুলিশ। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে তারই আবাদী বেগুন ক্ষেত থেকে  ছোট-বড় ৫টি গাঁজার গাছসহ বিভিন্ন স্থানে ছড়ানো-ছিটানো অবস্থায় আরও ৬টি  গাঁজার ডাল উদ্ধার করা হয়।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেল-হাজতে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন
ট্রায়ালে সাফল্য পেল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন

মরণব্যধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল্য পেয়েছে। যা এখন সব রোগীর ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রস্তুত। রাশিয়ার ফেডারেল মেডিকেল Read more

এবার কার দখলে ভিআইপি আসন নোয়াখালী-৫?
এবার কার দখলে ভিআইপি আসন নোয়াখালী-৫?

বাংলাদেশের রাজনীতিতে কিছু সংসদীয় আসন আছে, যেগুলো শুধু ভৌগোলিক সীমার মধ্যে বন্দী নয় বরং রাজনৈতিক শক্তির প্রতীক, প্রভাবের কেন্দ্র, ইতিহাসের Read more

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় কাউসার ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নিহত যুবক দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় Read more

মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন
মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন

রাজশাহীর পুঠিয়ায় কথিত হাইব্রিড বিএনপি নেতাদের দ্বারা পরিচালিত কিছু গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন Read more

দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বাড়িতে বোমা হামলার হুমকি
দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বাড়িতে বোমা হামলার হুমকি

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে Read more

আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে: তারেক রহমান
আগামী নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে: তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অধিকাংশ ভোট পাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ রবিবার বিকেলে রাজশাহী মহানগর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন