খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে (১০ এপ্রিল-২০২৬) রাতে বৌদ্ধমনিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল কাঠালতলী যাত্রী ছাউনিতে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মি.মি. এসএমজি’র ১,৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে যাওয়ার পথে প্রায় ১০০-১১০ জনের একটি সশস্ত্র দল টহলদলকে ঘেরাও করে। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক কৌশল ও সাহসিকতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।এ ঘটনায় অতিরিক্ত টহলদল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পিছু হটে। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস
আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

খাল-বিলে পানি সংকট, পাট জাগ দেয়া নিয়ে বিপাকে কাজীপুরের চাষিরা
খাল-বিলে পানি সংকট, পাট জাগ দেয়া নিয়ে বিপাকে কাজীপুরের চাষিরা

খাল-বিল আছে, আছে নদী-নালাও। কিন্তু বৃষ্টির অভাবে এগুলোতে পাট জাগ (পঁচানো) দেয়ার মতো পর্যাপ্ত পানি নেই। এতে করে চরম বিপাকে Read more

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে প্রাথমিক হিসাব দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, Read more

৩০ বছর পর পরিষ্কার হতে যাচ্ছে নাজির পুকুর, স্বস্তিতে এলাকাবাসী
৩০ বছর পর পরিষ্কার হতে যাচ্ছে নাজির পুকুর, স্বস্তিতে এলাকাবাসী

কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে অবশেষে পরিষ্কার কার্যক্রম শুরু হলো মোগলটুলি Read more

স্থগিত হলো আ.লীগ নেতাদের নিয়ে গঠিত বরগুনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমিটি
স্থগিত হলো আ.লীগ নেতাদের নিয়ে গঠিত বরগুনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমিটি

অবশেষে বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন