চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে  দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাতে প্যারাগুয়ে-এর ভিলেতো শহরের এস্তাদিও আমেলিয়ানো ভিলেতো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ব্রাজিল। প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ব্রাজিল। ১৫ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রিকুয়ের্মে হেনরিক। এরপর ৩৯ মিনিটে এডুয়ার্ডো পাপের চমৎকার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিকুয়ের্মে ফিলিপ।দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগে বারবার আটকে যায় তাদের আক্রমণ। ম্যাচের শেষ দিকে দ্রুতগতির এক আক্রমণ থেকে ডেভিড নোগেইরার সহায়তায় তৃতীয় গোলটি করেন এডুয়ার্ডো কনসেইসাও, নিশ্চিত হয় ৩-০ ব্যবধানের জয়।গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। যদিও ম্যাচটি এখন নিয়মরক্ষার, তবুও শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে ক্ষেতে গাঁজার চাষ, কৃষক গ্রেফতার
বরিশালে ক্ষেতে গাঁজার চাষ, কৃষক গ্রেফতার

প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ বরিশালের বাবুগঞ্জে এক কৃষককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর র‍াতে Read more

মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী
মির্জাপুরে ওটি থেকে প্রসূতি রেফার্ড, মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী

টাঙ্গাইলের মির্জাপুরে রত্না বেগম নামে এক প্রসূতিকে অপারেশন সম্পন্ন না করে মুমূর্ষূ অবস্থায় রেফার্ড করার অভিযোগ উঠেছে। ওই প্রসূতি বর্তমানে Read more

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক লুট, আহত ৬
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গরুবোঝাই ট্রাক লুট, আহত ৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকভর্তি ২৮টি গরু লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় ট্রাকচালক ও গরুর মালিকসহ Read more

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাননি যারা
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাননি যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেলেও সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। Read more

সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!
সাংবাদিকের ওপর হামলার চারদিনেও গ্রেপ্তার নেই!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনার চারদিন পার হলেও কাউকেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন