প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছসহ বরিশালের বাবুগঞ্জে এক কৃষককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর র‍াতে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি মো. জামাল হোসেন, তিনি ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় কৃষক।বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজার গাছ লাগিয়েছিলেন জামাল হোসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কনকসাস’র মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কনকসাস’র মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।বৃহস্পতিবার Read more

মুন্সিগঞ্জে নির্বাচনের দাবিতে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল
মুন্সিগঞ্জে নির্বাচনের দাবিতে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে মুন্সিগঞ্জের  শ্রীনগরে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে শ্রীনগর কলেজ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ
বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস আজ

আজ ২৭ অক্টোবর, বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। ‘অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয়ে Read more

আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮
আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮

পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে সহিংস বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে Read more

কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা
কলেজ মাঠে বুনো হাতির হানা, আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা

চট্টগ্রামের আনোয়ারায় আবারও দেখা মিলেছে বন্য হাতির। তবে এবার ধানখেত বা ফসলি জমিতে নয়, সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে হাজির হয় তারা। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন