ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে আগামীকাল শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়ে রবিবার পর্যন্ত চলবে। ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। আর ফরম জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জমা দিতে হবে।  প্রসঙ্গত, গতকাল বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।গতকাল বেলা ১১টায়রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়ে।তফসিলের বিস্তারিত তথ্য তুলে ধরে ইসি সচিব বলেন, ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে মইনুদ্দিন খান, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মনির হোসেন এবং চারজন পোলিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।সংরক্ষিত নারী আসনের রাজনৈতিক দল ও জোটভিত্তিক বণ্টনের বিষয়ে ইসি সচিব জানান, বিএনপি ও তাদের মিত্ররা পাবে ৩৬টি আসন। এই জোটে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১
ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ছাড়া তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে নিহতের Read more

‘এই পরিস্থিতিতে ভারতে খেলা অসম্ভব’
‘এই পরিস্থিতিতে ভারতে খেলা অসম্ভব’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে চলমান ‘উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি’ এবং ‘বাংলাদেশবিদ্বেষী ক্যাম্পেইন’-এর কারণে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলা কোনোভাবেই সম্ভব নয় বলে Read more

যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইউক্রেনে শান্তির জন্য কোনও চুক্তি হবে না: ট্রাম্প

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যে কোনও সমঝোতা চূড়ান্ত করতে হলে ওয়াশিংটনের অনুমোদনই শেষ কথা— এমনই বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি Read more

‘জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বরেই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন’
‘জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বরেই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় Read more

‘গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব’
‘গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব’

'দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন