যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদে যাবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। একইসঙ্গে আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ইরানের ফার্স নিউজ এজেন্সিকে তিনি বলেন, কোনো চুক্তিতে পৌঁছানোর আগে কিছু শর্ত থাকেন। যুক্তরাষ্ট্রকে অবশ্যই লেবাননে ইসরাইলের হামলা বন্ধ করতে হবে।এই অঞ্চলে যেকোনো শান্তি চুক্তির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ’।যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টা পরেই ইসরাইলে লেবাননে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে।এদিকে লেবাননের চলমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে ফোনালাপ করেছেন।বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসলামাবাদ ইসরাইলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের বেসামরিক জনগণের বিরুদ্ধে ইসরাইলি হামলা অবিলম্বে বন্ধে প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পাকিস্তানের সহায়তা চেয়েছেন।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি হওয়া যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত আছে কি না—এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ওয়াশিংটনের দাবি, লেবানন এই চুক্তির অংশ নয়। তবে মধ্যস্থতাকারী পাকিস্তান বলছে, লেবাননও এই আলোচনার অন্তর্ভুক্ত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের এক বছর আজ
নানা সংকট আর চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকারের এক বছর আজ

নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এক বছর পার করল অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এসেছে, আবার নির্বাচনী Read more

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

কক্সবাজারে পাহারাদারকে কুপিয়ে হত্যা
কক্সবাজারে পাহারাদারকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদরের পিএমখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোবিনুল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি সদর উপজেলার Read more

স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়
স্থায়ী ১০ পদে প্রভাষক নিয়োগ দেবে বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ১০ জন শিক্ষক নিয়োগ দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২
সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ আটক ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তাজা গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকদের দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন