নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া উপজেলার চর ঈশ্বরের বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে মজুতকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। কোনো কাগজপত্র ছাড়াই অবৈধভাবে তেল মজুক করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে বৈধ কাগজপত্র ব্যতীত মজুত ও বিক্রয়ের দায়ে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে জব্দকৃত জ্বালানি তেল লাইসেন্সকৃত ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির নির্দেশনা দেন। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা ‎লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি
আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে তৃপ্তির হাসি

গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ফলন ভালো ও দাম বেশী হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশী। অসময়ে আউশ চাষে সাফল্য Read more

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

শরীয়তপুর শহীদ মিনারের পাশেই জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত ৮ Read more

যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান
যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন পোশাক Read more

মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) Read more

তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি
তিন জরিপে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক প্রার্থী ও শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। Read more

আসছে টিকটকের নতুন অ্যাপ, থাকছে যেসব সুবিধা
আসছে টিকটকের নতুন অ্যাপ, থাকছে যেসব সুবিধা

টিকটক বিক্রির অর্থই হলো যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ ডাউনলোড করা। আর নতুন অ্যাপ ডাউনলোড করার অর্থই হলো ভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন