জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে ১২ হাজার শিক্ষকদের প্রশিক্ষণ শুরুর কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় ১২ হাজার শিক্ষকের আইসিটি প্রশিক্ষণ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্যও আইসিটি বাধ্যতামূলক হবে।তিনি বলেন, দেশের সবচেয়ে বড় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের সংখ্যা ২২৮৪টি। যাতে অধ্যয়ন করছে ৪০ লাখের বেশি শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেশের উচ্চ শিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ। এদের বেশিরভাগই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। পুরনো ও গতানুগতিক সিলেবাসে উচ্চ শিক্ষা গ্রহণ করার পর এদের বেশিরভাগই বেকার থাকে। কারণ কারিগরি বিষয় ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাব।জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গৃহীত নানা ধরণের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় গুণগত মানোন্নয়নের লক্ষ্যে গত পৌনে দুই বছরে প্রায় ৩০টি আন্তর্জাতিক ও দেশীয় স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।প্রফেসর আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও মৌলিক দক্ষতা উন্নয়নে এরইমধ্যে স্নাতক পর্যায়ে ইংরেজি, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় এবং আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অগ্রসর শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বমানের একটি ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার চিন্তা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের।প্রফেসর আমানুল্লাহ আরও বলেন, অদূর ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব আঙিনায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বড় ভূমিকা রাখবে। কারণ সরকারের সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্বস্বীকৃত আধুনিক শিক্ষা পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছে। যা দক্ষ, চাকরিতে প্রবেশের যোগ্য ও ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম জনবল তৈরি করবে। এর‌আ‌‌গে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রম ও ইতোমধ্যে গৃহিত উদ্যোগ সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও
স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও

অস্থির বাজারে এবার আরও এক বড় লাফ দিয়েছে সোনা; অতীতের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে মূল্যবান হলুদ Read more

‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’
‘ভারতে বিদেশি আক্রমণে হিন্দু জনসংখ্যা কমে গেছে’

ভারতে বিদেশি আক্রমণ ও উপনিবেশিক শাসনের কারণে হিন্দু জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।বুধবার Read more

যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা
যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধ চলমান থাকলে ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) Read more

চার দিন আংশিকভাবে বন্ধ থাকবে কর্ণফুলী টানেল, যান চলবে নিয়ন্ত্রিত
চার দিন আংশিকভাবে বন্ধ থাকবে কর্ণফুলী টানেল, যান চলবে নিয়ন্ত্রিত

দেশের প্রথম নদীর তলদেশ দিয়ে নির্মিত কর্ণফুলী টানেলে চার দিনব্যাপী রুটিন রক্ষণাবেক্ষণ কাজ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে Read more

ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার Read more

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় মামলা করা হয়েছে। এনসিপির কর্মী আল আমিন খন্দকার বাদী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন