ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধ চলমান থাকলে ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই সতর্কবার্তা দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।চীনের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক ফোনালাপে ওই মন্তব্য করেন। ফোনালাপের সময় তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানান।তিনি জানান, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের বিষয়টি ইরান যুদ্ধেরই একটি পরোক্ষ প্রভাব এবং যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন এই জলপথ স্থিতিশীল থাকবে না।এর আগে, গত মঙ্গলবার বেইজিংয়ে পাকিস্তান ও চীনের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের পঞ্চম সপ্তাহ চলছে; যা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী। পরে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রও। এর জবাবে ইরানও উপসাগরীয় অঞ্চলজুড়ে ইসরায়েল ও মার্কিন স্বার্থ লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে।চীন শুরু থেকেই এই যুদ্ধের বিরোধিতা করে আসছে এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর জোর দিচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩২টি চলচ্চিত্র অনুদান পাচ্ছে ৯ কোটি টাকা
৩২টি চলচ্চিত্র অনুদান পাচ্ছে ৯ কোটি টাকা

২০২৪-২৫ অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রকে মোট ৯ কোটি টাকা অনুদান দেবে সরকার। মঙ্গলবার (১ জুলাই) রাতে তথ্য ও Read more

আরাফার দিন রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
আরাফার দিন রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

হিজরি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজ্ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত একটি মাস। এ মাসের ৯ তারিখকে বলা Read more

সিইসি আমাদের পজিটিভ রেসপন্স করেছেন: হামিদুর রহমান
সিইসি আমাদের পজিটিভ রেসপন্স করেছেন: হামিদুর রহমান

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে পজিটিভ রেসপন্স এসেছে। আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী Read more

মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সাহসী নতুন বিশ্বে রিপোটিং, স্বাধীন গণমাধ্যমে এ আইয়ের প্রভাব এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা Read more

যুক্তরাষ্ট্রে ২ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ
যুক্তরাষ্ট্রে ২ উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে ২টি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন