ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় রাফি করিম খান হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মিজানুর রহমান শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা। মিজানুর পুলিশের কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২৪-এর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে তিনি গা ঢাকা দেন। জানা গেছে, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাতেন নামে আরেক আসামি এখনও পলাতক। তদন্তসংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তার আসামি আলামিন স্বীকারোক্তিতে উল্লেখ করেন মিজানুর রহমানের মুঠোফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মিজানুর ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন।ওই হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুরের সংশ্লিষ্টতা আছে দাবি করে রাফি করিমের মা আনোয়ারা খানম গণমাধ্যমকে বলেন, তাদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিজানুরের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি ছেলে হত্যার বিচার চান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পরে এ ঘটনা Read more

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চাইলেন ট্রাম্প
ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চাইলেন ট্রাম্প

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবলে ইরানের খেলা নিয়ে ক্রমশ জটিলতা তৈরি হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এক প্রস্তাব নিয়ে Read more

কুমুদিনী কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
কুমুদিনী কলেজের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ ক্যাম্পাসে পুকুরে ডুবে সাকিবা ইসলাম নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে Read more

সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে Read more

পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল
পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে Read more

মুন্সিগঞ্জে বালুমহালে গ্রামবাসীর ধাওয়া, সংঘর্ষে আহত ৫
মুন্সিগঞ্জে বালুমহালে গ্রামবাসীর ধাওয়া, সংঘর্ষে আহত ৫

মুন্সিগঞ্জ সদরের মেঘনা নদীতে বালুমহালকে কেন্দ্র করে গ্রামবাসীর হামলায় অন্তত পাঁচজন ড্রেজার শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন