টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ ক্যাম্পাসে পুকুরে ডুবে সাকিবা ইসলাম নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।সাকিবা ইসলাম (১৭) ধনবাড়ী উপজেলার সরদাপাড়ার শফিকুল ইসলামের মেয়ে। সে কলেজটির ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী ছিল।কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, বিকালে হঠাৎ বৃষ্টিতে ভিজে কলেজের ভেতরের পুকুরে গোসল করতে নামে সাকিবা। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় সে। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো কলেজজুড়ে শোকের ছায়া নেমে আসে।কলেজ প্রশাসন জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার
কুমিরের আক্রমণের শিকার জেলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের মরদেহ ৭ ঘণ্টা পর উদ্ধার করেছে গ্রামবাসী।খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী Read more

নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল (৩৮) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ
অবশেষে এনসিপি ও জাতীয় পার্টির এজাহার মামলা হিসেবে রেকর্ড করলো পুলিশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রংপুরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষ এবং জিএম কাদেরের বাসায় Read more

ত্রিশালে কবি নজরুলের জন্মজয়ন্তী জাতীয় ভাবে উদযাপনের দাবিতে মানববন্ধন
ত্রিশালে কবি নজরুলের জন্মজয়ন্তী জাতীয় ভাবে উদযাপনের দাবিতে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে উত্তাল হয়ে Read more

এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প
এবার ইরান-ইসরায়েলকে লক্ষ্য করে ‘এফ বোমা’ ছুড়লেন ট্রাম্প

যুদ্ধবিরতি ঘোষণার পরও সংঘাত চালিয়ে যাওয়ায় ইসরায়েল ও ইরানের প্রতি খুবই ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এই দুই দেশের উদ্দেশে ছাপার অযোগ্য Read more

বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে এনসিপি দুই নেতাকে বরণ
বরগুনায় ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে এনসিপি দুই নেতাকে বরণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা পৌর মার্কেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন