শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।সেতুমন্ত্রী বলেন, “শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ও মিনিবাসের জন্য পৃথক ভাড়ার কাঠামো প্রণয়নের কাজ চলছে। এটি চূড়ান্ত হলে গণপরিবহনের ভেতরে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ভাড়ার তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে যাত্রীরা সহজেই নির্ধারিত ভাড়া জানতে পারেন।”তিনি জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় যাত্রী ও পণ্য পরিবহন কমিটি রয়েছে। এসব কমিটি সড়কের ধারণক্ষমতা বিবেচনায় যানবাহনের সংখ্যা নির্ধারণ এবং রুট পারমিট অনুমোদন করে। মন্ত্রী জানান, আইন অনুযায়ী, সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহনের ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়। পরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং তা যানবাহনের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’
‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই’

‘আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক Read more

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের
দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ১৪০ রানের লক্ষ্য ওপেনার পাথুম Read more

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক্ড
হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক্ড

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. Read more

বরিশালে ফ্যানের সঙ্গে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ
বরিশালে ফ্যানের সঙ্গে ঝুলছিল দুই সন্তানের জননীর মরদেহ

বরিশালের বানারীপাড়ায় ফ্যানে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সলিয়াবাকপুর গ্রামে নিজ কক্ষ থেকে Read more

কুয়েতে বিষাক্ত মদ্যপানে ১০ প্রবাসীর মৃত্যু
কুয়েতে বিষাক্ত মদ্যপানে ১০ প্রবাসীর মৃত্যু

কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে অন্তত ১০ প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ Read more

বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাপায় শিশু নিহত
বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাপায় শিশু নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. ফাহিম (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন