দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বাহিনীটি সতর্ক করে বলেছে, তাদের আঙুল এখনো ট্রিগারে রাখা আছে।আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানি জাতির একনিষ্ঠ রক্ষীরা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ মোজতবা খামেনির আদেশ মেনে চলছে। তাদের আঙুল ট্রিগারে রাখা আছে।’উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে বিপ্লবী গার্ড বাহিনী আরও বলেছে, ‘শত্রুরা বরাবরই প্রতারক। তাদের প্রতিশ্রুতিতে আমাদের কোনো বিশ্বাস নেই। যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।’এর আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনায় বসতে রাজি করিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির বিষয়টি ‘নিখুঁতভাবে দেখাশোনা করা হবে’।তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি ১৫ দফা আছে, যার অধিকাংশ বিষয়েই সম্মতি পাওয়া গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’
প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গাড়িতে ‘জাতীয় পতাকা’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো আজ তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত Read more

উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল
উয়েফার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার বিরুদ্ধে ৪.৫ বিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ হাজার কোটি টাকা) ক্ষতিপূরণের মামলা করার প্রস্তুতি Read more

গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র
গাছের উচ্চতা কমায় বৈশাখী ঝড়ে ক্ষতি, হাবিপ্রবির অধ্যাপক ড. বিকাশ চন্দ্র

প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখি ঝড় ও ভারি বৃষ্টিপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়। শিষ ভর্তি ধানগাছ হেলে পড়ে ধান Read more

নবীনগরে ডোবায় ডুবে দুই শিশু ভাইবোনের মৃত্যু
নবীনগরে ডোবায় ডুবে দুই শিশু ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে দুই শিশু ভাইবোন পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি Read more

১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন