দিল্লি সফরের অংশ হিসেবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠক সম্পর্কে বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও।বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনার ক্ষেত্রে গুরুত্ব পায় ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনঃপ্রবর্তন, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানিচুক্তির নবায়ন এবং সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ।এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা প্রবর্তন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরানো, শীর্ষ নেতাদের সফর বিনিময় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন নিশ্চিতকরণ বিষয়গুলো প্রধান এজেন্ডা হিসেবে থাকবে।এছাড়া, আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট নিয়েও আলোচনা হতে পারে।ভারতের মহাসাগরীয় সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খামেনিকে হত্যার ঘোষণা ইসরায়েলের
খামেনিকে হত্যার ঘোষণা ইসরায়েলের

ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৯ Read more

আ.লীগ নেতাকে এনসিপির সমন্বয়কারী করে কমিটি, দুই দিনেই স্থগিত
আ.লীগ নেতাকে এনসিপির সমন্বয়কারী করে কমিটি, দুই দিনেই স্থগিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নে সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নতুন কমিটিকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও সমালোচনা। Read more

গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
গাজীপুরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

গাজীপুরের গাছা থানার শরীফপুর রোডে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৫টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা Read more

মেহেরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ
মেহেরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমানের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিদিন সময়মতো অফিসে না Read more

ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনা সদর
ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রশ্নই আসে না: সেনা সদর

আসন্ন বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৮ সেপ্টেম্বর) Read more

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে মাভাবিপ্রবি প্রক্টরের পদত্যাগ

‎গুরুতর অনিয়ম, অভিযুক্তদের রক্ষার অভিযোগ এবং প্রশাসনিক বিতর্কে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের টানা আন্দোলন ও চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন