আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে বড় পরিকল্পনা নিয়েছে তার ক্লাব সান্তোস। ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, বিশ্বকাপের আগে নেইমারকে টানা ১৩টি ম্যাচ খেলানো হবে, যাতে তিনি পূর্ণ ফিটনেসে ফিরতে পারেন।চোট কাটিয়ে ২০২৬ সালে ভালো ছন্দে রয়েছেন ৩৪ বছর বয়সী নেইমার। সান্তোসের হয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচে ছয়টি গোলে অবদান রেখেছেন তিনি। তবে সম্প্রতি হাঁটুতে চিকিৎসা নেয়ার কারণে ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচ মিস করায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল।তবে কোচ কুকা জানান, নেইমারের হাঁটুতে প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) চিকিৎসা দেয়া হয়েছে, যা তার শরীরের ক্ষত দ্রুত সারাতে সহায়তা করে। এটি দলের পরিকল্পনারই অংশ, যাতে তিনি টানা ম্যাচ খেলার জন্য প্রস্তুত হতে পারেন।তিনি বলেন, ‘আমরা তাকে শক্তি, গতি ও সহনশীলতায় উন্নত করছি। সামনে টানা ১৩টি ম্যাচ খেলতে হবে, তাই এখনই তাকে প্রস্তুত করা জরুরি।’ তবে এত কিছুর পরও নেইমারের ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা এখনো নিশ্চিত নয়। ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, শতভাগ ফিট না হলে নেইমার দলে সুযোগ পাবেন না। বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্তিনেলি ও এনদ্রিকের মতো ফর্মে থাকা তারকারা রয়েছেন, যা নেইমারের জন্য প্রতিযোগিতা আরো কঠিন করে তুলেছে।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোট পাওয়ার পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। নিজের ক্যারিয়ারের শেষলগ্নে দাঁড়িয়ে তিনি বিশ্বকাপে খেলতে চান। তাই সামনে টানা ম্যাচগুলোই তার জন্য সবচেয়ে বড় সুযোগ।এবি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক
ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। নাক থেকে ক্যান্সারের অংশ কেটে ফেলা নিয়ে আজ বুধবার (২৭ আগস্ট) Read more

ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাংবাদিক আটক
ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় সাংবাদিক আটক

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক কালবেলা পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি বদরুল Read more

মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১০
মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১০

রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা করেছে মাদক কারবারীরা। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ৩ নারীসহ ১০ Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!
নেতানিয়াহু নিজেই এখন ইসরায়েলের জন্য সমস্যা!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। গাজা যুদ্ধের অবসানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন