রাঙামাটির বরকল উপজেলায় এক তরুণ ও এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিকভাবে বিয়ের অনুমতি না পাওয়ায় তাঁরা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।নিহতরা হলেন—কাপ্তাই উপজেলার সুরেশ কান্তি চাকমার ছেলে সুভাষ কান্তি চাকমা (২৭) এবং বরকলের ভূষণছড়া ইউনিয়নের বগাছড়ি এলাকার শান্তি রঞ্জন চাকমার মেয়ে ইনা চাকমা (২৬)।স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, সুভাষ ও ইনার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন। কিন্তু দুই পরিবারের পক্ষ থেকে এই সম্পর্কের স্বীকৃতি বা বিয়ের সম্মতি না পাওয়ায় তাঁরা অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে বগাছড়ি এলাকায় একটি গাছের সঙ্গে তাঁদের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।খবর পেয়ে বরকল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানা যাবে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে গাড়িচাপায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার Read more

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ ডজনখানেক মামলার আসামি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার Read more

কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই
কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই

কিডনির জটিল রোগে আক্রান্ত এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন না করলে আর এক বছরের বেশি বাঁচবেন না। তখন অন্য Read more

ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার
ফটিকছড়ির দাঁতমারায় অস্ত্রসহ অর্ধডজন মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকায় অস্ত্রসহ আমান হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা Read more

কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া
কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় ভোর Read more

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন
এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জান্নাতারা রুমী (৩০) নামের এনসিপি নেত্রীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন