স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে তোপখানা রোডের একটি সিলের দোকান থেকে তাঁকে আটক করা হয়।আটককৃত আবু তৈয়ব কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ বহাদ্দারকাটা এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি দল তোপখানা রোডের মেহেরবা প্লাজার ‘জে আর এন্ড ব্রাদার্স’ নামক একটি সিল তৈরির দোকানে অভিযান চালায়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের নামে ভুয়া ও জাল সিল তৈরির তৈরির চেষ্টারত অবস্থায় আবু তৈয়বকে হাতেনাতে আটক করা হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির অভিযোগে আবু তৈয়বকে আটক করা হয়েছে। তিনি ঠিক কী উদ্দেশ্যে বা কোন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এই জাল সিল তৈরির চেষ্টা করছিলেন, তা বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”আটককৃত ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান
৩৫ বছর পর ইরাকে নামল প্রথম ইউরোপীয় বিমান

দীর্ঘ ৩৫ বছর পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের Read more

শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত
শহীদ হাসানের জানাজা নামাজ অনুষ্ঠিত

হাজার হাজার মানুষের অংশগ্রহণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মোহাম্মদ হাসানের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) রাত ১০টায় কেন্দ্রীয় শহিদ Read more

ফিলিস্তিনের সব দলের সঙ্গে জাতীয় সংলাপে বসছে হামাস
ফিলিস্তিনের সব দলের সঙ্গে জাতীয় সংলাপে বসছে হামাস

ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি দলগুলোর সাথে একটি জাতীয় সংলাপে বসতে যাচ্ছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন