বছরের প্রথম শিলাবৃষ্টিতে নাটোর জেলার কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টিতে চলনবিল অঞ্চলের উদীয়মান বোরো ধান এবং মৌসুমি ফল আমসহ বিভিন্ন ফসলের অপূরণীয় ক্ষতি হয়েছে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ নাটোরের আকাশ কালো মেঘে ছেয়ে যায়। এরপর শুরু হয় ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল শিলাবৃষ্টি। নাটোর সদর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া এবং চলনবিলের সিংড়া উপজেলায় প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে এই তাণ্ডব চলে। বৃষ্টির চেয়ে শিলার পরিমাণ বেশি হওয়ায় ফসলের মাঠে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে।প্রাথমিক তথ্যানুযায়ী, বোরো ধান, আম, কলা ও ভুট্টা এই শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের থোড় ও আধাপাকা শিষ ভেঙে যাওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া আমের গুটি ঝরে পড়ায় বাগান মালিকরাও দিশেহারা হয়ে পড়েছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান জানান, ফসলের ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয়ে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।প্রকৃতির এই আকস্মিক বৈরিতায় জেলার কয়েক হাজার কৃষক পরিবারের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।বুধবার (৩১ Read more

গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা
গাজীপুরে চারটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।সোমবার (৩ নভেম্বর) বিকেলে Read more

ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি
ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি

পথ হারা ব্রাজিলকে কক্ষপথে আনতে ব্রাজিলে অবস্থান করছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন তিনি। Read more

গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন
গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন। শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় Read more

‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির কণ্ঠে আজ আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে। ফ্যাসিবাদের ছায়া স্পষ্ট। কিন্তু Read more

কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু
কালিয়াকৈরে জমি বিরোধে ধাওয়ায় কৃষকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বামন্দ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধাওয়ায় খোরশেদ আলম (৪৫) নামে এক কৃষক অসুস্থ হয়ে মৃত্যু বরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন