ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে ২৭ এপ্রিল যশোরের শার্শা আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে শার্শায় এখন সাজ সাজ রব। খালপাড় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা, রাস্তা সংস্কার এবং অনুষ্ঠান আয়োজনের জন্য মাটি ভরাট করে সভামঞ্চ ও প্ল্যাটফর্ম তৈরির কাজ পুরোদমে এগিয়ে চলছে।সোমবার (৬ এপ্রিল) রাতে যশোর জেলা বিএনপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।এ বিষয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানান, যশোরের শার্শা উপজেলার উলাশী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শেষে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম যশোর সফর।যশোর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন। ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই খালের খননকাজ শুরু করেছিলেন। এটি ‘উলাশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত। দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে গেছে।এদিকে সোমবার থেকে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে খালপাড়ের রাস্তা সংস্কার ও এস্কোভেটর দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, গত ২ এপ্রিল ঊর্ধ্বতন কর্মকর্তারা উলাশী খাল সরেজমিনে পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই পুনঃখনন কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৭৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিকভাবে এই খালটি খনন করেছিলেন। ১৯৭৬ সালের ১ নভেম্বর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ৪ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেন তিনি, যা এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদনে বিপ্লব ঘটিয়েছিল।শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে এটি পুনরায় খনন করা হলে এলাকার কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।এর আগে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম খাল এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নেতৃবৃন্দ আশা করছেন, এই প্রকল্পের মাধ্যমে শার্শার পাঁচটি বিলের পানি নিষ্কাশন সহজ হবে এবং হাজার হাজার হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি
তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমান-কে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের Read more

প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ
প্রচারের অভাবে গণভোট নিয়ে অন্ধকারে নওগাঁর মানুষ

দেশজুড়ে বইছে জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের Read more

বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত
বরিশালে ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ দখল মুক্ত

২৫ বছর ধরে দখলে থাকা বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠের জমির মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ Read more

আইসক্রিমের ভ্যানে পিষ্ট শৈশব, মেহেদীর চোখে এখনো স্কুলের স্বপ্ন
আইসক্রিমের ভ্যানে পিষ্ট শৈশব, মেহেদীর চোখে এখনো স্কুলের স্বপ্ন

দুপুরের তপ্ত রোদে যখন বিরামপুরের রাস্তাগুলো খাঁ খাঁ করে, তখন প্যাডেল চালিত একটি আইসক্রিম ভ্যান নিয়ে ধীরলয়ে এগিয়ে চলে ১৪ Read more

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন