জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ রবিবার (৫ অক্টোবর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানিয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে-সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।আলোচনাকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল ইকোনমিক এবং কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক এবং প্রেস অফিসার খালেদ চৌধুরী।আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
মোংলায় খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোংলায় খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শাহজালাল পাড়া (মনপুরা) ব্রিজ Read more

ঢাবির সাথে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদ হলো সাত কলেজের
ঢাবির সাথে চূড়ান্তভাবে সম্পর্কচ্ছেদ হলো সাত কলেজের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) অধীভুক্ত সরকারি সাত কলেজের সব ধরণের দায়িত্ব প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর Read more

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে Read more

পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত
পাকিস্তানের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারত

ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্কে ভাটা পড়েছে। রাজনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়ছে Read more

হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প
হরমুজ প্রণালী নিরাপদ করতে চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ছাড়া অন্য দেশের তলবাহী ট্যাংকার Read more

আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান
আগামী নির্বাচন প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এই দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন