অবশেষে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আলোচিত নাটক ‘পুতুলের বিয়ে’। নাটকের শুটিং চলাকালীন অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ উঠেছিল, যা নিয়ে সে সময় বিনোদন অঙ্গনে বেশ তোলপাড় তৈরি হয়। এবার সেই বহুল চর্চিত দৃশ্যটি পর্দায় দর্শকরা দেখতে পাচ্ছেন; পাশাপাশি মন্তব্যঘরে চলছে বেশ আলোচনা। ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকে নাটকটির ভিউ হু হু করে বেড়েই চলেছে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই নাটকটি ৮ লাখ ২১ হাজারের বেশি বার দেখা হয়েছে। ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে দেখা যায়, দর্শকদের একটি বড় অংশ মূলত সেই ‘থাপ্পড়কাণ্ড’ দেখতেই ভিডিওটিতে ক্লিক করেছেন। ৩৮ মিনিট ১ সেকেন্ডের ওই নির্দিষ্ট দৃশ্যটির কথা উল্লেখ করে একজন দর্শক লেখেন, ‘তার মতো অনেকেই শুধু থাপ্পড়ের পেছনের কাহিনি দেখার জন্যই নাটকটি দেখতে এসেছেন।’ অনেকেই সেই দর্শকের সঙ্গে একমত পোষণ করে লেখেন, ‘ভাইরাল হওয়া মারধরের দৃশ্যটি দেখতেই তারা এসেছেন।’ এক দর্শক মন্তব্য করেন, ‘তিশার চড় দেয়ার দৃশ্যটি একদম বাস্তব মনে হয়েছে।’মারধরের অভিযোগে তিশা ও নির্মাতা রাফাত মজুমদার রিংকু দাবি করেন, ‘নাটকে তিশা একজন মানসিকভাবে অসুস্থ তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, চরিত্রের প্রয়োজনে আঘাত করতে হয়েছে।’আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে ‘পুতুলের বিয়ে’ নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। প্রযোজনা করেছেন ফখরুল রিয়া ও ড. রেবেকা মনি পারভেজ। এতে তানজিন তিশা ও সামিয়া অথৈ ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন, সহযোগী পরিচালক মজুমদার শিমুল প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ, সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি এবং আবহ সংগীতে কাজ করেছেন ই কে মজুমদার ইশতি।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

তেহরানের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে। রোববার (১৫ জুন) তেহরান দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞ‌প্তিতে Read more

আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার

ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন কার্যত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে অসহায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ Read more

ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্দেহের সুযোগ নেই: মির্জা ফখরুল
ফেব্রুয়ারিতেই নির্বাচন, সন্দেহের সুযোগ নেই: মির্জা ফখরুল

ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল Read more

বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম
বর্বর ইসরাইলি সেনারা বাংলাদেশি পাসপোর্ট মাটিতে ছুড়ে ফেলেছে: শহিদুল আলম

বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে Read more

দেশে একদিনে ৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৩ জনের
দেশে একদিনে ৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনকে পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে Read more

‘অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে, মেসেজ ক্লিয়ার’
‘অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে, মেসেজ ক্লিয়ার’

দেশে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন