ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (০৩ অক্টোবর)  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন, সেভাবেই আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণতন্ত্র উত্তরণের এই প্রক্রিয়ায় গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের পূর্ণ সমর্থন আমাদের সঙ্গে আছে।’তিনি আরও বলেন, বিদেশ সফরে গিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। যারা গিয়েছিলেন তাদের সঙ্গেই আলাপ হয়েছে, এটা তো স্বাভাবিক। আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ হয়েছে। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা কয়েকটি দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এতে জাতীয় ঐক্যের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। জাতিসংঘের অধিবেশনের বাইরেও বিভিন্ন সভা হয়েছে, বিশেষ করে প্রবাসীদের উপস্থিতিতে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক।’তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের স্বার্থে এসব আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফর চলাকালে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও তা বড় করে দেখার কিছু নেই।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) এই ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত Read more

আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
আড়িয়াল খাঁ নদে গোসলে নেমে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।শনিবার (৩ মে) দুপুরে উপজেলার চরশ্যামাইল এলাকার Read more

ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ তিন মাঝি আটক
ইটনায় ওএমএসের ৭২ বস্তা চালসহ তিন মাঝি আটক

কিশোরগঞ্জের ইটনায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৭২ বস্তা চালসহ নৌকার তিন মাঝিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন Read more

জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ
জুলাইয়ের মধ্যে ‘জুলাই সনদ’ তৈরি হবে: আলী রীয়াজ

আশাবাদ ব্যক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, আগামী জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ তৈরি করা যাবে। এজন্য রাজনৈতিক দলগুলোর Read more

মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মুন্সীগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মুন্সীগঞ্জ সদর উপজেলায় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) রাত Read more

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু
কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, ভাই-বোনের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ভাই-বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।শনিবার (১১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ঢাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন