দখল ও দূষণের কারণে গাজীপুরের কাশিমপুর এলাকার একসময়ের প্রবাহমান খালগুলো আজ মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। যেখানে একসময় মাছ আর পালতোলা নৌকার দৃশ্য দেখা যেত, সেখানে এখন জমেছে ময়লা-আবর্জনার স্তূপ।স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুরের লতিফপুর থেকে বেক্সিমকো এবং পানিশাইল থেকে চক্রবর্তী হয়ে বংশাই নদীতে মিলিত হওয়া কয়েক কিলোমিটার দীর্ঘ সফিউল্লাহ ও চক্রবর্তীর খালটি বর্তমানে দখল ও দূষণে নালায় পরিণত হয়েছে। খালের দুই তীর দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট, বাসাবাড়ি ও বিভিন্ন শিল্প-কারখানা।দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ, যা স্থানীয় বাসিন্দাদের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সামান্য বৃষ্টিতেই খালের পানি উপচে পড়ে আশপাশের বাসা-বাড়িতে ঢুকে পড়ে, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।এলাকাবাসীরা জানান, দ্রুত খালগুলো খনন ও দখলমুক্ত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে ১৮০ দিনের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন মোট ১৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত ও দূষণমুক্ত করে জনগণের ব্যবহারের উপযোগী করা হবে।’এদিকে স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়—অতি দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ঐতিহ্যবাহী খালগুলো পুনরুদ্ধার করা হোক।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত
যুক্তরাষ্ট্রে মানবদেহে মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মেরিল্যান্ডে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম (এনডব্লিউএস) নামের একপ্রকার মাংসখেকো পরজীবী কৃমিকীটের প্রাদুর্ভাব হয়েছে। ইতোমধ্যে এই পরজীবীতে ২ জন Read more

বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার
বরিশালে টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

বরিশাল ফজলুল হক এভিনিউ রোডের সিটি কর্পোরেশনের মার্কেটের সার্ক টেইলার্সের কারখানা থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১১ অক্টোবর) Read more

অল্প সময়েই উন্মুক্ত হবে হরমুজ প্রণালি’: ট্রাম্পের আত্মবিশ্বাসী বার্তা
অল্প সময়েই উন্মুক্ত হবে হরমুজ প্রণালি’: ট্রাম্পের আত্মবিশ্বাসী বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর বার্তায় দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসন করতে সক্ষম। শুক্রবার (৩ Read more

হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক
হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে হোমনা থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সকাল Read more

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ
বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন মূল লক্ষ্য: হাসনাত আবদুল্লাহ

বিচার-সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন আমাদের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।শুক্রবার (০৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন