পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির গতকাল সোমবার (৬ এপ্রিল) স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশ অনুযায়ী, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দফতরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পারসোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। একই আদেশে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে। পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে। পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দাফতরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা
যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলি বাহিনীর অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে Read more

সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের
সয়াবিন তেল লিটারে ১ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত, আপত্তি ব্যবসায়ীদের

সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দেশে ভোজ্যতেল পরিশোধনকারী ও বিপণনকারীরা Read more

নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক
নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক কৃষাণী। ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো ধানের Read more

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল না ইতালি

ইরানে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য সিসিলি দ্বীপের সিগোনেল্লায় স্থাপিত নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইতালির সরকার তা Read more

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি
কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের বিবৃতি

কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ Read more

সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সচিবালয়ে ভাতা দাবিতে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাহবাগ থানায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন