বরগুনার তালতলী টেংরাগিরি ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্র দীর্ঘ এক যুগ পেরিয়েও সফলতার মুখ দেখেনি। ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি নিয়মিত ডিম দিলেও জন্ম নেওয়া কোনো শাবকই টিকে থাকছে না। অভিযোগ রয়েছে, বনবিভাগের চরম দায়িত্বহীনতা আর দক্ষ জনবলের অভাবে একের পর এক কুমির শাবকের মৃত্যু হচ্ছে।জানা গেছে, টেংরাগিরি ইকোপার্কের প্রধান আকর্ষণ হিসেবে ২০১১-১২ অর্থবছরে বন বিভাগের উদ্যোগে মিঠাপানির কুমির সংরক্ষণ ও বংশবিস্তারের লক্ষ্য নিয়ে গড়ে তোলা হয়েছিল কুমির প্রজনন কেন্দ্রটি। শুরুতে একটি পুরুষ ও একটি স্ত্রী কুমির দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর প্রতি বছর মা কুমিরটি গড়ে ৮ থেকে ১০ টি ডিম দিয়ে ১৩ বছরে শতাধিক শাবক জন্ম নিলেও একটিকেও বাঁচানো সম্ভব হয়নি। প্রজনন নীতিমালা অনুযায়ী, ডিম ফুটে শাবক বের হওয়ার পরপরই সেগুলোকে বড় কুমির থেকে আলাদা করে নিরাপদ পরিবেশে লালন-পালনের কথা থাকলেও বাস্তবে তার সঠিক প্রতিফলন ঘটছে না। অভিযোগ উঠেছে, এই অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত বড় কুমিরের আক্রমণে প্রাণ হারাচ্ছে নবজাতক শাবকগুলো। এতে ব্যাহত হচ্ছে কুমির প্রজনন কেন্দ্রের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।কুমির প্রজনন কেন্দ্রটি ঘুরে দেখা যায়, কুমিরের একটি শাবক নতুন পৃথিবীর আলো দেখামাত্রই শুরু হয়েছে অস্তিত্ব রক্ষার লড়াই। পানিতে ঘুরে বেড়াচ্ছে সদ্যজাত শাবকটি। তার এই অস্থির ছোটাছুটি দেখে দর্শনার্থীদের মনে আনন্দ নয়, বরং বেড়েছে আশঙ্কা। আগের শাবকগুলোও একইভাবে জন্ম নিয়েছিল, কিন্তু বড় কুমিরের আক্রমণে কেউ টিকে থাকতে পারেনি। এমতাবস্থায় সংশয় জেগেছে, এই নতুন শাবকটি টিকে থাকবে নাকি অকালে ঝরে যাবে।স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম অমি বলেন, ‘মা কুমিরটি প্রতিবছর বাচ্চা জন্ম দেয় কিন্তু সেগুলোকে বাঁচানোর কার্যকর কোন উদ্যোগ নেই। তাই আমরা দক্ষ জনবল নিয়োগ ও কার্যকর তদারকি নিশ্চিত করার দাবি জানাই।’পরিবেশকর্মী মোঃ শহিদুল ইসলাম মিলন বলেন, ‘দেশের অন্যান্য প্রজনন কেন্দ্রে কুমিরের সংখ্যা বাড়লেও টেংরাগিরিতে তার উল্টো চিত্র দেখা গেছে। যার কারণে, প্রজনন কেন্দ্রটি তার উদ্দেশ্য হারিয়েছে এবং ব্যর্থ হয়েছে সম্ভাবনাময় সংরক্ষণ উদ্যোগ ও পর্যটন সম্ভাবনা।’বন বিভাগের সখিনা বিট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বলেন, ‘শাবক জন্মের পর সেগুলোকে আলাদা করে লালন-পালনের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল নেই। ফলে বড় কুমিরের আক্রমণ থেকে শাবকগুলোকে রক্ষা করা যাচ্ছে না।’তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘টেংরাগিরী কুমির প্রজনন কেন্দ্রের বিষয়টি ইতোমধ্যে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
চীন সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৭ আগস্ট) রাতে দেশে ফেরেন তিনি।এই সফরে তিনি পিপলস লিবারেশন Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের আপিল শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের আপিল শুনানি চলছে।আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের Read more

পেকুয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
পেকুয়ায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

সারা দেশের মতো কক্সবাজারের পেকুয়ায়ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা Read more

গহনা বানানো ছেড়ে কোরআন লিখে গড়লেন বিশ্বরেকর্ড
গহনা বানানো ছেড়ে কোরআন লিখে গড়লেন বিশ্বরেকর্ড

গহনা কারিগর হিসেবে কর্মজীবন শুরু, কিন্তু ছোটবেলা থেকেই ঝোঁক ছিলো ক্যালিগ্রাফিতে। সেই টানে পেশা ছেড়ে পাড়ি জমালেন ভিনদেশে। এরপর পেট Read more

গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর
গকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ ৯ অক্টোবর

সাত বছরের ব্যবধানে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন সম্পন্ন হয়েছে গত ২৫ সেপ্টেম্বর। এ নির্বাচনে জয়ী প্রতিনিধিরা বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন