সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।তিনি বলেন, ডিবি কার্যালয়ে ড. শিরীন শারমিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চলছে। তাকে দুপুরে আদালতে তোলা হবে। তবে তার রিমান্ড চাওয়া হবে কি না এখন পর্যন্ত সে সিদ্ধান্ত হয়নি। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন সাংবাদিকদের বলেন, রাজধানীর উত্তরা, বনানী ও রংপুর থানায় শিরীন শারমিনের বিরুদ্ধে জুলাই সংক্রান্ত মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত পরে জানানো হবে।জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী-এমপিদের কেউ কেউ গ্রেপ্তার হন। তবে শিরীন শারমিন চৌধুরী আর প্রকাশ্যে আসেননি। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরদিনই সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ ভেঙে দেওয়া হলেও স্পিকারের পদ তাৎক্ষণিভাবে শূন্য হয় না। পরবর্তী স্পিকারের শপথ পর্যন্ত তিনি দায়িত্বে থেকে যান। তবে সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে ২৭ দিনের মাথায় ওই বছরের ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন।২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসাবে জাতীয় সংসদে আসেন শিরীন। তাকে দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব। নবম সংসদের শেষদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর সেই জায়গায় আসেন তখনকার স্পিকার আবদুল হামিদ। এরপর ২০১৩ সালে ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। তারপর থেকে টানা স্পিকারের চেয়ারে ছিলেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম
ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না। ঈদের ছুটিতে রাতের Read more

বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে এক পরিচয়হীন এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। রেলওয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক মো. তাজরুল Read more

নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার কলমাকান্দায় ঈদে খালার বাড়িতে বেড়াতে এসে মঙ্গলেশ্বরী নদীতে ডুবে পাঁচ বছর বয়সের মুজাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১৩ Read more

হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল
হার্টে সমস্যা, তাই আওয়ামী রাজনীতি ছাড়লেন রুহুল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমীন তালুকদার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেলে তিনি Read more

বাউফলে যুবকের বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ
বাউফলে যুবকের বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ম শ্রেণি পড়ুয়া দুই বান্ধবীকে ধর্ষনের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় Read more

‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি
‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’: খামেনি

১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন