বিশ্ব স্বাস্থ্য দিবস এলেই ‘স্বাস্থ্য’ নিয়ে নানা প্রতিশ্রুতি, পরিকল্পনা ও সচেতনতা মূলক বক্তব্য নতুন করে উচ্চারিত হয়। গণ মাধ্যম, নীতি নির্ধারক এবং বিভিন্ন সংস্থা স্বাস্থ্য সেবার উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করে। কিন্তু বাস্তবতা হলো স্বাস্থ্য এখনো সমাজের অনেক মানুষের জন্য অধরা এক মৌলিক অধিকার হিসেবেই রয়ে গেছে। বিশেষ করে প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে মান সম্মত স্বাস্থ্য সেবা এখনো সহজ লভ্য নয়। চিকিৎসা সেবা পাওয়া মানেই যে স্বাস্থ্য নিশ্চিত হওয়া, এমন ধারণ পুরোপুরি সঠিক নয়; কারণ স্বাস্থ্য কেবল রোগের চিকিৎসা নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার সমন্বিত অবস্থা।এক্ষেত্রে একটি কার্যকর, সহজ লভ্য এবং সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি ব্যবস্থা প্রয়োজন, যেখানে প্রতিরোধ মূলক সেবা, সময়োপযোগী চিকিৎসা, পুনর্বাসন এবং স্বাস্থ্য সচেতনতা সবকিছু একসঙ্গে সমন্বিত ভাবে কাজ করে। আর এই পুরো কাঠামোর ভিত্তি হতে হবে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্য সেবা। কারণ প্রাথমিক স্তরে যদি রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ নিশ্চিত করা যায়, তবে জটিল রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে এটি স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমায় এবং জনগণের জন্য স্বাস্থ্য সেবা আরও সাশ্রয় ও কার্যকর করে তোলে।বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলোর একটি হলো প্রাথমিক স্বাস্থ্য সেবার অসম বণ্টন। শহর ও গ্রাম, সুবিধা ভোগী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবার যে বৈষম্য রয়েছে, তা এখনো সুস্পষ্ট এবং উদ্বেগ জনক। শহরাঞ্চলে তুলনামূলকভাবে উন্নত হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক এবং আধুনিক প্রযুক্তির সুবিধা থাকলেও গ্রামীণ ও দুর্গম এলাকায় এসব সেবা অনেকটাই সীমিত। ফলে গ্রামাঞ্চলে মানুষকে প্রাথমিক চিকিৎসার জন্যও অনেক সময় দীর্ঘ পথ পাড়ি দিতে হয়, যা সময়, অর্থ ও ঝুঁকি সব দিক থেকেই তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়।এই বৈষম্যের কারণে অনেক মানুষ সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা পায় না। অনেক ক্ষেত্রে রোগ প্রাথমিক অবস্থায় শনাক্ত না হয়ে জটিল আকার ধারণ করে, যা পরবর্তীতে চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। অন্যদিকে, একটি বড় জন গোষ্ঠী এখনো রোগ প্রতিরোধ সম্পর্কে ন্যূনতম সচেতনতা থেকেও বঞ্চিত। স্বাস্থ্য বিধি মানা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, টিকা দানের গুরুত্ব বোঝা কিংবা পুষ্টিকর খাদ্যা অভ্যাস গড়ে তোলার মতো মৌলিক বিষয় গুলো অনেকের কাছেই এখনো অজানা বা অবহেলিত।অথচ একটি কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা কেবল রোগের চিকিৎসায় সীমাবদ্ধ থাকে না; বরং প্রতিরোধ মূলক ব্যবস্থা কে সর্বাধিক গুরুত্ব দেয়। সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর জীবন যাপনের অভ্যাস গড়ে তোলা এসবই একটি সুস্থ সমাজ গঠনের মূলভিত্তি। তাই স্বাস্থ্যখাতে বৈষম্য দূর করে প্রাথমিক পর্যায়ে সবার জন্য সমান ও মান সম্মত সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।বর্তমান প্রেক্ষাপটে এই বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে হাম ও ডেঙ্গু পুনরুত্থানের মাধ্যমে। একসময় নিয়ন্ত্রণে থাকা হাম রোগটি আবার কিছু এলাকায় দেখা দিচ্ছে, যা আমাদের টিকা দান কর্মসূচির দুর্বলতা, অনিয়ম কিংবা সচেতনতার ঘাটতিকে স্পষ্টভাবে তুলে ধরে। অনেক ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা, ভুল ধারণা কিংবা সেবার অপ্রাপ্য তার কারণে শিশুরা নির্ধারিত সময় অনুযায়ী টিকা পাচ্ছে না। ফলে সংক্রামক রোগ সহজেই ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে, যা একটি সু সংগঠিত জনস্বাস্থ্যব্যবস্থার জন্য বড় ধরনের সতর্ক সংকেত।অন্যদিকে ডেঙ্গু এখন প্রায় প্রতি বছরই নগর জীবনের এক ভয়াবহ আতঙ্কে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম এলেই হাসপাতাল গুলোতে রোগীর চাপ বেড়ে যায়, আর নগরবাসীকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়। অথচ ডেঙ্গু প্রতিরোধের মূল উপায় অত্যন্ত মৌলিক পরিবেশ ব্যবস্থাপনা, জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্বোপরি জন সচেতনতা বৃদ্ধি। কিন্তু বাস্তবে দেখা যায়, এই প্রতিরোধ মূলক ব্যবস্থা গুলো যথাযথ ভাবে বাস্তবায়িত হয় না বা ধারাবাহিকতা বজায় থাকে না। অনেক সময় উদ্যোগ গুলো মৌসুমি বা সাময়িক হয়ে থাকে, যা সমস্যার স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হয়।এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে আমরা কি এখনো প্রতিক্রিয়াশীল স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই আটকে আছি? অর্থাৎ, রোগ ছড়িয়ে পড়ার পরই আমরা তৎপর হই, কিন্তু আগেভাগে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণে যথেষ্ট গুরুত্ব দিই না। যদি সত্যিই একটি টেকসই ও কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, তবে আমাদের এই প্রবণতা থেকে বেরিয়ে এসে প্রতিরোধ কেন্দ্রিক, পরিকল্পিত এবং দীর্ঘ মেয়াদি উদ্যোগের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে।অবশ্য স্বাস্থ্যখাতে অগ্রগতিও অস্বীকার করার সুযোগ নেই। গত কয়েক দশকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে, যা দেশের জন স্বাস্থ্য ব্যবস্থার একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক প্রসবের হার বৃদ্ধি পাওয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি অনেকাংশে হ্রাস পেয়েছে। বিশেষ করে কোভিড-১৯ মহামারী সময় বাংলাদেশের টিকা দান কার্যক্রম দ্রুততা ও দক্ষতার সঙ্গে পরিচালিত হওয়ায় তা আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। সীমিত সময়ের মধ্যেও এই ধরনের সাফল্য দেশের সক্ষমতা ও সম্ভাবনার একটি ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরে।তবে এই অর্জনের আড়ালে এখনো কিছু কঠিন ও অস্বস্তিকর বাস্তবতা রয়ে গেছে, যা আমাদের দৃষ্টি এড়ানো উচিত নয়। মাতৃ মৃত্যুর হার এখনো প্রত্যাশিত মাত্রায় নামিয়ে আনা সম্ভব হয়নি, এবং কিশোরী গর্ভধারণ উচ্চ হার একটি বড় সামাজিক ও স্বাস্থ্য গত চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এর সঙ্গে যুক্ত রয়েছে পুষ্টি হীনতা, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা এবং স্বাস্থ্য সেবায় অসম প্রবেশাধিকারের মতো সমস্যা। ফলে বোঝা যায়, উন্নয়ন ঘটলেও তা এখনো সমানভাবে সমাজের সব স্তরে পৌঁছাতে পারেনি; বিশেষ করে প্রান্তিক জন গোষ্ঠী এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে World Health Organization-এর গত কয়েক দশকের অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় টেকসই ও অন্তর্ভুক্তি মূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রাথমিক স্বাস্থ্য সেবা জোরদার করা, প্রতিরোধ মূলক অবস্থাকে অগ্রাধিকার দেওয়া এবং কার্যকর নীতিনির্ধারকদের মধ্যে সু সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শুধুমাত্র চিকিৎসা অবকাঠামো বৃদ্ধি করলেই হবে না; বরং স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।বাংলাদেশকে সেই পথেই এগোতে হবে, তবে আরও বাস্তবমুখী ও সময়োপযোগী কৌশল গ্রহণ মাধ্যমে। স্থানীয় বাস্তবতা, জনসংখ্যার চাহিদা এবং সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে স্বাস্থ্য সেবা সত্যিকার অর্থেই সবার জন্য সহজ লভ্য, সাশ্রয় এবং কার্যকর হয়ে ওঠে।স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন দীর্ঘ মেয়াদি ও সমন্বিত উদ্যোগ। শুধু অবকাঠামো উন্নয়ন নয়, দক্ষ জনবল নিশ্চিত করা, কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকারিতা বাড়ানো, নারী ও কিশোরী বান্ধব স্বাস্থ্য সেবা গড়ে তোলা এবং পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি স্থানীয় পর্যায়ে জবাবদিহি নিশ্চিত না হলে এসব উদ্যোগ টেকসই হবে না। একই সঙ্গে সমাজের ভূমিকা এখানেও গুরুত্বপূর্ণ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা ছাড়া স্বাস্থ্য সচেতনতা বাড়ানো সম্ভব নয়। কারণ স্বাস্থ্য কেবল চিকিৎসকের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক চর্চা, যা প্রতিটি মানুষের আচরণ ও অভ্যাসের সঙ্গে জড়িত। সবশেষে বলা যায়, স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য গুলো কেবল আনুষ্ঠানিক শ্লোগান হিসেবে সীমাবদ্ধ থাকলে তার প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে না; বরং এগুলোকে বাস্তব জীবনে কার্যকর ভাবে প্রয়োগ করাই আমাদের মূল লক্ষ্য। একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে হলে প্রয়োজন সুদূরপ্রসারী ও জন বান্ধব নীতি প্রণয়ন, সেই নীতির সঠিক ও স্বচ্ছ বাস্তবায়ন, এবং সর্বস্তরের মানুষের সক্রিয় ও আন্তরিক অংশগ্রহণ। সরকার, বেসরকারী প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাতের পেশাজীবী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।অন্যথায় প্রতি বছর স্বাস্থ্য দিবস উদযাপিত হবে, নানা প্রতিপাদ্য ঘোষণা করা হবে, কিন্তু বাস্তব চিত্তে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে না। ফলে স্বাস্থ্য সেবার সুযোগ থেকে বঞ্চিত মানুষের সংখ্যা যেমন কমবে না, তেমনি সমাজে বৈষম্য আরও গভীর হতে পারে। তাই এখনই সময় কেবল উদযাপন নয়, বরং প্রতিপাদ্য কে কার্যকর উদ্যোগে রূপান্তর করার সবার জন্য নিশ্চিত হয় ন্যায্য, সহজ লভ্য ও মান সম্মত স্বাস্থ্য সেবা।লেখক: ড. সৈয়দ হুমায়ুন কবির(জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক, সভাপতি: ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ)।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
অবাধ ও সুষ্ঠ নির্বাচনে সরকার কঠোর অবস্থানে রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি Read more

আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি
আ.লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার Read more

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে মামলা
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে মামলা

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ Read more

পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী
পার্লামেন্টে আস্থা ভোটে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

ফ্রান্সের জাতীয় সংসদে আস্থা ভোটে পরাজিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সোমবার(৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে তাঁর বিরুদ্ধে ৩৬৪টি ভোট পড়ে, যেখানে Read more

বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান
বিএনপিকে সংস্কার শেখাতে হবে না: মঈন খান

বিএনপিকে কেউ সংস্কার শেখাতে হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অন্তবর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন