ইসরায়েলের বন্দর নগরী হাইফায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফিলিপিনো নারী রয়েছেন। গত রোববার রাতের এই হামলার খবরটি নিশ্চিত করেছে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়েছে, নিহত ফিলিপিনো নারী হাইফাতে বসবাস করতেন। হামলায় তিনিসহ তার ইসরায়েলি স্বামী এবং বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি প্রাণ হারিয়েছেন।ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার গভীর রাতে একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। এতে ভবনটি ধসে পড়লে ওই পরিবারের চার সদস্য চাপা পড়েন।সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ধ্বংসস্তূপের নিচে কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালানোর পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।তেল আবিবে নিযুক্ত ফিলিপাইন দূতাবাস জানিয়েছে, তারা ইতোমধ্যে নিহতের পরিবারকে বিষয়টি অবহিত করেছে। বর্তমান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ওই নারীর মরদেহ দ্রুত স্বদেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের কূটনৈতিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফিলিপাইন সরকার। সূত্র- আল-জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত সোয়া ২টা থেকে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে Read more

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত প্রথিতযশা সংগীতব্যক্তিত্ব মাহবুবা রহমান মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) Read more

ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি
ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই Read more

৫ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’ এর মালিকানা পাচ্ছেন সাকিব
৫ বছরের জন্য ‘ঢাকা ক্যাপিটালস’ এর মালিকানা পাচ্ছেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। এবারের আসর ঘিরে নানা প্রস্তুতি শুরু হলেও একটি প্রশ্ন ঘুরপাক Read more

আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
আবদুল হামিদকে কেন গ্রেফতার করা হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই তাকে গ্রেফতার করা হয়নি। এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. Read more

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ
বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক এর অফিসের সামনে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন