পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক এর অফিসের সামনে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার (১২ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ ও বিস্ফোরিত ককটেলের অংশ এবং ২টি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে। ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশ ওই ক্লাবেই করেন। রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোজাম্মেল হক এর অফিসের পাশে ও ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয় সামনে ককটেল কিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বিএনপি অফিসের পাশে দু’টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।এমন খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ ও দুইটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে থানায় নিয়ে যান। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি।এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তা বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার রাতেই এমন ঘটনা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি সন্দেহের জন্ম দেয়।অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছেন তা তিনি বলতে পারেননি। এমন ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল জব্দ করা হয়েছে। কেউ অভিযোগ দেয়নি। তবে কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে তা উদ্ধারে পুলিশ কাজ করছে বলে দাবি করেন ওসি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও
গৌরনদীতে বিয়ের স্বর্ণালংকার চুরি উদ্ধার হয়নি আজও

বরিশালের গৌরনদীতে একের পর এক চুরির ঘটনা থামছেই না। দিন-রাত আতঙ্কে রয়েছেন টরকী বন্দরসহ গৌরনদীর ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা। গতকাল Read more

শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!
শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!

মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা জড়ো হয়েছিলেন। সেখানে একটি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতারা। Read more

বাংলাদেশের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৪ অক্টোবর)
বাংলাদেশের দুই ম্যাচসহ টিভিতে আজকের খেলা (১৪ অক্টোবর)

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্বে হংকং–বাংলাদেশ ম্যাচ আজ। আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি Read more

মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার
মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুন, প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবু (২৯)-কে বরিশাল থেকে Read more

ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ
ভিপি নুরের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল Read more

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়
দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব জায়গায়

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন