বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠতে যাচ্ছে আগামী ১৯ ডিসেম্বর। এবারের আসর ঘিরে নানা প্রস্তুতি শুরু হলেও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন কি না মেগাস্টার শাকিব খান? অবশেষে সেই জল্পনার অবসান ঘটল।  আগের মতোই ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’-এর মাধ্যমে দলটির মালিকানা থাকছে শাকিব খানের হাতে।বিসিবি সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানা নবায়ন করা হয়েছে শাকিব খানের প্রতিষ্ঠান ‘চ্যাম্পিয়ন স্পোর্টস’-এর নামে। যদিও এ বিষয়ে শাকিব আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে ফ্র্যাঞ্চাইজির একাধিক দায়িত্বশীল ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।গত আসরেই প্রথমবার বিপিএলে দল মালিক হিসেবে অভিষেক হয়েছিল ঢালিউডের ‘কিং খান’-এর। যদিও মাঠের পারফরম্যান্সে সাফল্য আসেনি, গ্যালারিতে শাকিবের উপস্থিতি তুমুল সাড়া ফেলেছিল। ক্রিকেটপ্রেমীদের সঙ্গে সিনেমাপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছিল ঢাকা ক্যাপিটালসের ম্যাচগুলো।তখনই শাকিব প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরের আসরে তার দল হবে ‘আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য প্রস্তুত।’ নতুন মৌসুমে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নই যেন শুরু হতে যাচ্ছে।এবারের বিপিএলে অংশ নিবে পাঁচটি দল। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। এবারের আসরে বাদ পড়েছে গত আসরের চ্যাম্পিয়ন বরিশাল ও খুলনার ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান:ঢাকা– চ্যাম্পিয়ন স্পোর্টস (শাকিব খান)রংপুর– টগি স্পোর্টসচট্টগ্রাম– ট্রায়াঙ্গেল সার্ভিসেসরাজশাহী– নাবিল গ্রুপসিলেট– ক্রিকেট উইথ সামিআরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা Read more

শার্শায় সালিশে মারপিট, বিএনপির ৫ কর্মী আহত
শার্শায় সালিশে মারপিট, বিএনপির ৫ কর্মী আহত

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এক সালিশে ৫ বিএনপি কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের Read more

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার ইতালির রোমে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ও Read more

‘৩৬ দিনে নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে’
‘৩৬ দিনে নয়, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে’

জুলাই-আগস্টের আন্দোলন এবং গত ১৬ বছরের স্বৈরাচারবিরোধী সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন, বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন কিংবা স্থায়ী অঙ্গহানি Read more

প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?
প্যারেডে নতুন অস্ত্রের প্রদর্শন দেখে চীনের সামরিক ক্ষমতা কতটা বোঝা গেল?

ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্ব রাজনীতিতে শি জিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম Read more

নির্বাচনে ফিরছে ‘না’ ভোট, থাকছে না ইভিএম: ইসি সানাউল্লাহ
নির্বাচনে ফিরছে ‘না’ ভোট, থাকছে না ইভিএম: ইসি সানাউল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন